Logo
Logo
×

নগরের বাইরে

১১ বছরে ১ টাকাও সারের দাম বাড়ে নাই : আড়াইহাজারে কৃষিমন্ত্রী

Icon

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৩৫ পিএম

১১ বছরে ১ টাকাও সারের দাম বাড়ে নাই : আড়াইহাজারে কৃষিমন্ত্রী
Swapno

যুগের চিন্তা ২৪ : গত ১১ বছরে এক টাকাও সারের দাম বাড়ে নাই। চীরদিন আমরা খাদ্য ঘাটতির দেশ ছিলাম। আমরা দুর্ভিক্ষের দেশ ছিলাম। সারা পৃথীবি জানতো বাংলাদেশ দুর্ভিক্ষের দেশ। প্রাকৃতিক দুর্যোগের দেশ। আজকে খাদ্যে সারপ্লাস। খাদ্য আজ উদ্ধৃত্ত।

 

বাংলাদেশে ধানের দাম এতো কম যে, চাষীরা ধান বিক্রি করতে পারে না। আমি কৃষিমন্ত্রী হিসেবে এটা নিয়ে চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছি। এক মণ ধান করতে লাগে ৬ থেকে ৭শত টাকা। কৃষক ৫ থেকে ৫৫০টাকায় বিক্রি করতে পারে না। কৃষকের দাম দিতে পারছি না।

 

একটা উভয় সংকট। দাম যখন বাড়ে গরীব মানুষের কষ্ট। দাম কমলে চাষীভাইদের কষ্ট। নারায়ণগঞ্জের আড়াইহাজারে মুক্তিযোদ্ধা এসএম মাজহারুল হক অডিটরিয়ামে আয়োজিত সূধীসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রোববার বিকালে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি এসব কথা বলেন। 


নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের এমপি প্রফেসর আব্দুল আজিজ, উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, ইউএন সোহাগ হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাক্তার সায়মা আফরোজ ইভা, আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, গোপালদী পৌরসভার মেয়র আব্দুল হালিম সিকদার, উপজেলা এলজিইডির প্রকৌশলী মোহাম্মদ নাছির উদ্দিন, আড়াইহাজার পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ মোল্লা, আওয়ামী লীগ নেতা মোজ্জামেল হক জুয়েল, থানা ছাত্রলীগের আহবায়ক কাজী রাকিবুল ইসলাম জুয়েল, যুগ্ম-আহবায়ক জসিম উদ্দিন, থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মামুন অর রশীদ, আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের সাবেক ভিপি নাঈম আহমেদ মোল্লা, ভিপি আমীর হোসেন প্রমুখ।


 মন্ত্রী আরো বলেন, সারের দাম কমানো হয়েছে। ৯০ টাকা ছিল ডিএপি। ২০০৮ সালে আমরা ক্ষমতায় এসেছে করেছি ২৫ টাকা। ডিএপি সার এখন ১৬টাকা। টিএসপির দাম ছিল ৮০ টাকা। আমরা করেছি ২২টাকা।

 

পটাসিয়াম সারের দাম ছিল ৬০টাকা। আমরা করেছি ১৫টাকা। গত বছর আলুর উৎপাদন ৪০ লক্ষ টণ বেশী হয়েছে। কৃষিকে প্রক্রিয়াজাত করতে পারলে কৃষকদের কষ্ট থাকবে না। কৃষিআবাদ করে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে না। তার জন্য সরকার পদক্ষেপ নিয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন