Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে ৮ গুণীজনকে সংবর্ধনা

Icon

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২০, ০৬:২০ পিএম

রূপগঞ্জে ৮ গুণীজনকে সংবর্ধনা
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে আব্দুর রাজ্জাক স্মৃতি ফাউন্ডেশন ও বাতিঘর পাঠাগারের উদ্যোগে বিভিন্ন ক্যাটাগরিতে ৮ গুনীজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

 

পরে ব্রাইট শিশুকানন হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। রবিবার বেলা ১১টায় নগর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মননা প্রদান করা হয়। 


সংবর্ধনা অনুষ্ঠানে কলাম লেখায় ও গবেষণায় অবদান রাখায় কলামিষ্ট মীর আব্দুল আলীম, মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, জন প্রতিনিধি মাসুম আহম্মেদ, ক্লিন রাজনীতিবিদ কামাল আহম্মেদ রনজু, শিক্ষা ক্ষেত্রে রফিকুল ইসলাম, মানবকল্যাণে আনোয়ার মোল্লা আনু, নারী জাগরণে মাজেদা বেগম ও কৃষি ক্ষেত্রে মোঃ সোলায়মান মিয়াকে ক্রেষ্ট ও সম্মাননাপত্র প্রদান করা হয়।

 

সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্রাইট শিশুকানন হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানের বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝেব ই ও ফলদ গাছ বিতরণ করা হয়।  


নারায়ণগঞ্জ জজকোর্টের আইনজীবি আবুল বাশার রুবেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রখ্যাত কলামিষ্ট ও গবেষক মীর আব্দুল আলীম। এসময়আরোউপস্থিত ছিলেনদৈনিকযুগান্তরেরসাংবাদিক এ হাইমিলন, এশিয়ান টিভির রূপগঞ্জ প্রতিনিধি জিএমসহিদ, কামাল আহম্মেদ রনজু, ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মাসুম আহম্মেদ, আব্দুর রাজ্জাক স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাসেল আহমেদ, ব্রাইট শিশুকানন হাই স্কুলের পরিচালক নজরুল ইসলাম লিখন, অ্যাডভোকেট রফিকুল ইসলাম রতন, আনোয়ার হোসেন, মঞ্জুরুল কবির বাবু, মাহাবুব আলম প্রিয়, আতাউর রহমান সানী, রায়হানা সুলতানা কনা, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, মাহমুদা আক্তার প্রমুখ। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন