Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে ভট্টপুরে স্কুলের প্রাক প্রাথমিক শিক্ষার্থীদের নবীন বরণ

Icon

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৫৬ পিএম

সোনারগাঁয়ে ভট্টপুরে স্কুলের প্রাক প্রাথমিক শিক্ষার্থীদের নবীন বরণ
Swapno

সোনারগাঁ (যুগের চিন্তা ২৪) : প্রতি বছরের ন্যায় এবারও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে সোনারগাঁয়ের ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের বরন করে নেয়া হয়েছে। রবিবার সকালে বিদ্যালয়ের হলরুমে এই নবীন বরন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রোজিনা আক্তারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন- উপজেলা শিক্ষা অফিসার নিখিল চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন- সহকারি উপজেলা শিক্ষা অফিসার কানিজ ফাতেমা ও উপজেলা শিক্ষা কমিটির সদস্য আবু নাইম ইকবাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি আর বিলকিস। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন