Logo
Logo
×

নগরের বাইরে

নিজেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই গর্বের বিষয় : পলাশ

Icon

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫০ পিএম

নিজেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই গর্বের বিষয় : পলাশ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪): শ্রমিক নেতা কাউসার আহমাদ পলাশ বলেছেন, শারীরিক ও মানুষিক উৎকর্ষ সাধনে খেলাধুলার বিকল্প নেই। শিক্ষার্থীরা পড়ালেখার সময় পড়ালেখা করবে, খেলার সময় খেলবে। এ প্লাসের জন্য সন্তানকে চার দেয়ালে বন্দি করে রাখা যাবেনা। তারা মুক্ত মনে পড়বে, মুক্ত মনে খেলবে। কেননা সাকিব আল হাসান, মুসফিকুর রহিমরা কিন্তু এ প্লাস পায়নি ।

 

জীবনে এ প্লাস পাওয়াটা গর্বের বিষয় নয়। নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে পারাটাই গর্বের বিষয়। সাকিব আল হাসান, মুসফিকুর রহিমরা ভাল মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলেছে। তারা পরিবারের সম্মান এনে দেওয়ার পাশাপাশি দেশের জন্যও সম্মান বয়ে এনেছে।  

      
শনিবার (৮ ফেব্রæয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাংগনে প্যান প্যাসিফিক কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তবে তিনি এই কথা বলেন।  


এ সময় স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মেজবাহউদ্দিন আহম্মেদ বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা জহির উদ্দিন জজ, কুতুবপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল কুমার সরকার, স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি সদস্য গোলাম কিবরিয়া সাত্তার, শিক্ষানুরাগী শামসুল হক, ওয়াসের আব্দুল আজিজ, আব্দুল বাতেন, নবু হোসেন প্রমুখ। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন