Logo
Logo
×

নগরের বাইরে

নাসিম ওসমান স্মৃতি দুস্থ ও জনকল্যাণ ফাউন্ডেশনের ওয়াজ ও দোয়া 

Icon

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৮ পিএম

নাসিম ওসমান স্মৃতি দুস্থ ও জনকল্যাণ ফাউন্ডেশনের ওয়াজ ও দোয়া 
Swapno

স্টাফ রিপোর্টার : বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সাংসদ নাসিম ওসমান স্মৃতি দুস্থ ও জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এবং এলাকাবাসীর রুহের মাগফেরাত কামনায় ২য় বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার রাতে মাসদাইর শেরে  বাংলা লিং রোডে এ মাহফিলের আয়োজন করে সংগঠনের নেতৃবৃন্দ। বাদ মাগরিব থেকে রাত সাড়ে ১২ টা পযর্ন্ত বয়ান শেষে আখেরী মোনাজাত এর মধ্যে দিয়ে শেষ হয়।


এ সময় প্রধান বক্তা হিসেবে  কোরআন ও হাদিসের  আলোচনা করেন পীরজাদা হযরত মাওলানা সৈয়দ মোঃ মোখলেছুর রহমান, বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন নাসিকের কেন্দ্রীয় মসজিদের খতিব হযরত হাফেজ মাওলানা মুফতি ইকরাম হোসাইন খান, মাসদাইর বাইতুল সালাম জামে মসজিদের ইমাম  হযরত হাফেজ মাওলানা মুফতি মুছা আল হাবিব, ছানি ইমাম হষরত হাফেজ মাওলানা বেলাল হোসেন।

 

ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব নাসিম ওসমান স্মৃতি দুস্থ ও জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোঃ তরিকুল ইসলাম লিমন। 


এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা বাসমিনিবাস শ্রমিক কর্মচারী উইনিয়নের রেজিঃ নং-৩৮১০ এর সাধারন সম্পাদক মোঃ মোস্তফা ভান্ডারি, কোষাধ্যক্ষ মোঃ মোস্তফা মিয়া, নারায়নগন্জ মাইক্রো ও  টেক্সি শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মোঃ জামাল হোসেন, যুগ্ন সম্পাদক মোঃ আব্দুল মালেক, জাপার  শ্রমিক নেতা লিয়াকত আলী ব্যাপারী সহ আওয়ামী যুবলীগ এর  নেতৃবৃন্দ এবং সমাজ সেবক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন