রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে জাতীয় পাটির আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জাতীয় পাটির কাঞ্চন পৌরসভার প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় পার্টির কাঞ্চন পৌর শাখার সাধারন সম্পাদক আলী হোসেন খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম।
উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কাঞ্চন পৌর শাখার সিনিয়র সহ সভাপতি মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, কালাম মাওলা, মিথুন মিয়া, মকবুল হোসেন, দাছিন মিয়া প্রমুখ। এসময় জাতীয় পার্টির কাঞ্চন পৌর শাখার নেতাকর্মীরা জাতীয় পার্টির কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামকে ফুল দিয়ে অভিনন্দন জানান।
সভায় কাঞ্চন পৌর বিএনপির দপ্তর সম্পাদক আবুল হোসেন ও যুবদল নেতা শংকরসহ অর্ধশতাধিক কর্মী জাতীয় পার্টিতে যোগদান করেন।


