সোনারগাঁয়ে দূর্গাপ্রসাদ ঐতিহাসিক বার্ষিক ওয়াজ মাহফিল
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১১:২০ পিএম
সোনারগাঁ প্রতিনিধি : সোনারগাঁয়ে দূর্গাপ্রসাদ ঐতিহাসিক পূর্বপাড়া ৮ম বাষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। শুক্রবার (৭ ফেব্রæয়ারি) রাতে স্থানীয় দূর্গাপ্রসাদ বালুর মাঠে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অথিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। প্রধান বক্তা ছিলেন প্রখ্যাত মোফাসসিরে কোরআন লেখক ও গবেষক পীরে কামেল হযরতুল আল্লামা ড.খন্দকার গোলাম মাওলা নকশাবন্দী।
উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলে কোরআন তেলাওয়াত করেন বিশ্বসেরা শিশু ক্বারী আবু রায়হান। ইসলামিক সংগীত পরিবেশন করেন স্বপ্নসুর ইসলামিক শিল্পী গোষ্ঠীসহ আলেম-ওলেমাগণ বয়ান পেশ করেন।
ওয়াজ ও দোয়া মাহফিল সঞ্চালনা করেন সোনারগাঁ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আল আমিন।


