বন্দর প্রতিনিধি : বন্দর ২৪ নং ওয়ার্ডে সিটি কর্পোরেশনের এক কর্মকর্তাকে ম্যানেজ করে র্পাকিং টোল আদায়ের নামে ব্যাপক চাঁদাবাজী অভিযোগ উঠেছে। পরিবহন চাঁদাবাজদের সীমাহীন অত্যাচারে চরম ভাবে অতিষ্ঠ হয়ে উঠেছে বিভিন্ন পরিবহনের চালকরা।
বিভিন্ন সূত্রে জানা গেছে, সম্প্রতি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে জনৈক হাজী মোঃ গোলাম হোসেন নামে এক ব্যাক্তি ২৪ নং ওয়ার্ডে র্পাকিং টোলের ইজারা নেয়। অথচ একটি স্থানে র্পাকিং টোল আদায়ের নামে ৩টি স্থানে অবাধে চাঁদা আদায় করতে দেখা গেছে।
এ ব্যাপারে নবীগঞ্জ এলাকার এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, সিটি কর্পোরেশন এক কর্মকর্তাকে ম্যানেজ করে ২৪ নং ওয়ার্ডে পার্কিং টোল ইজারাদার হাজী মোঃ গোলাম হোসেনের শেল্টারে সবুজ, জসিম ও রইস উদ্দিন নবীগঞ্জ জামাল উদ্দিনের মোড়ে বিভিন্ন পরিবহন থেকে অবাধে চাঁদা উত্তেলন করে আসছে।
এদিকে মোস্তফা, গুলজার, সাহেদ বেপারী, আব্বাস ও কামাল গংরা নবীগঞ্জ জনতা ব্যাংকের সামনে বিভিন্ন পরিবহন থেকে অবাধে চাঁদা আদায় করে আসছে। এ ছাড়াও মোক্তার ও উজ্জল নবীগঞ্জ স্ট্যান্ডে অবাধে চাঁদা আদায় করে আসছে।
তিনি আরো জানান, পার্কিং টোল ১৫ টাকা আদায় করার কথা থাকলেও সেখানে পন্যবাহী বিভিন্ন ট্রাকের কাছ থেকে ১’শ থেকে দেড়’শ টাকা ও লেগুনা থেকে ৬০ টাকা হরে চাঁদা আদায় করে যাচ্ছে।
এ ব্যাপারে ট্রাক চালাক লোকমান মিয়া জানান, পরিবহন চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছি। তারা নিয়ম কানুন বহিভূত ভাবে আমাদের কাছ থেকে চাঁদা আদায় করে যাচ্ছে। পার্কিং টোল আদায়ের নামে সব প্রকার যানবাহনের কাছ থেকে প্রতিদিন কয়েকটি স্পটে লাখ লাখ চাঁদা আদায় করে নিচ্ছে।
চাঁদার অংক নিয়ে সাধারন ট্রাক চালকদের সাথে টোল ইজারাদারদের লালিত চাঁদাবাজরাদের সাথে মাঝে মধ্যে বাকবিতন্ড করতে দেখা যায়। কেউ প্রতিবাদ করলে তাদেরকে নানা ভাবে নির্যাতন করে ইজারাদারের সন্ত্রাসী বাহিনী তাদের ভয়ে মুখ খুলতে পারেনা স্থানীয়রা।
এ ঘটনায় র্পাকিং টোল ইজারাদার হাজী মোঃ গোলাম হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাউকে পাওয়া যায়নি। চাঁদাবাজদের কবল থেকে রেহাই পাওয়ার জন্য নারায়ণগঞ্জ সিটি মেয়র ডাঃ আইভী ও জেলা পুলিশ সুপার মো: জাহেদুল আলমের জরুরী হস্তক্ষেপ কামনা করেছে ভূক্তভোগী বিভিন্ন যানবাহনের সাধারন চালকগন।


