Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে দোকান মালিককে পিটিয়ে আহতের ঘটনায় আটক ২  

Icon

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১১:০৩ পিএম

বন্দরে দোকান মালিককে পিটিয়ে আহতের ঘটনায় আটক ২  
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : দোকানে চুরি ঘটনায় কর্মচারিকে কাজ থেকে বাদ দেয়ার জের ধরে ওই কর্মচারি ও তার সহযোগিরা ক্ষিপ্ত হয়ে দোকান মালিক নুরুল ইসলাম (৩২)কে পিটিয়ে আহত করেছে। এ ঘটনায় পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় দোকান কর্মচারিসহ ২ জনকে আটক করেছে। গত ৭ ফেব্রæয়ারী শুক্রবার রাতে বন্দর থানার মদনপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।   


আটককৃতরা হলো সোনারগাঁ থানার পঞ্চমীঘাট এলাকার আব্দুল করিম মিয়ার ছেলে দোকান কর্মচারি সাইফুল ইসলাম (২০) ও একই এলাকার শাহজাহান মিয়ার ছেলে রাকিব ওরফে রাব্বি (২১)। এ ব্যাপারে আহত দোকান মালিকের শ^শুড় আব্দুল দাইয়ান মিয়া বাদী হয়ে ঘটনার ওই রাতে বন্দর থানায় মামলা দায়ের করেছে। যার মামলা নং- ৯(২)২০।  পুলিশ আটকৃতদের শনিবার দুপুরে উক্ত মামলায় আদালতে প্রেরণ করেছে।


জানা গেছে, সোনারগাঁ থানার পঞ্চমীঘাট এলাকার আব্দুল করিম মিয়ার ছেলে সাইফুল ইসলাম বন্দর থানার মদনপুরস্থ একতা মার্কেটস্থ আল আরফা বস্ত্র বিতানে র্দীঘ দিন ধরে কাজ করে আসছে। এর ধারাবাহিকতায় কিছু দিন পূর্বে দোকান কর্মচারি সাইফুল ইসলাম দোকান মালিক নুরুল ইসলামকে না জানিয়ে ২ লাখ ২৩ হাজার ৫’শ টাকা চুরি করে। পরে দোকান মালিক বিষযটি জানতে পেরে কর্মচারি সাইফুলকে কাজ থেকে বাদ দেয়।

 

গত ৭ ফেব্রæয়ারী শুক্রবার রাতে দোকান মালিক নুরুল ইসলাম দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে ওই সময় উৎপেতে থাকার দোকান কর্মচারি সাইফুল ও তার সহযোগি রাকিবসহ অজ্ঞাত নামা ৪/৫ জন সন্ত্রাসী লোহার রড ও লাঠি সোটা নিয়ে দোকান মালিকের উপর হামলা চালায়। ওই সময় হামলাকারিরা দোকান মালিককে বেদম পিটিয়ে জখম করে। এ ঘটনায় উত্তেজিত জনতা হামলাকারিদের আটক করে পুলিশে সোর্পদ করে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন