Logo
Logo
×

নগরের বাইরে

বাংলাদেশ আওয়ামীলীগ একমাত্র স্বাধীনতার দল : শাহ্ নিজাম

Icon

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫৬ পিএম

বাংলাদেশ আওয়ামীলীগ একমাত্র স্বাধীনতার দল : শাহ্ নিজাম
Swapno

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম উদ্দিন বলেছেন, যে কথাটি সারা বাংলাদেশের ৬৪টি জেলার অনেকেই গর্ব করে বলতে পারেনা, সে কথাটি আমরাই বলতে পারি যে বাংলাদেশ আওয়ামীলীগ স্বাধীনতার একমাত্র দল।

 

শনিবার (৮ ফেব্রæয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বালুর মাঠে ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক এ কে এম সামসুজ্জোহা স্বরণে এবং মুজিববর্ষ উপলক্ষে ৯নং ওয়ার্ড (জালকুড়ি) যুবলীগ আয়োজিত ফুটবল ডিগবার টর্তুামেন্ট-২০২০ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 


এছাড়া তিনি আরো বলেন, খেলাধুলা মানুষকে মাদকের হাত থেকে রক্ষা করে। আমরা যদি বেশি বেশি খেলাধুলায় অংশগ্রহন করতে পারি, তাহলে আমাদের যুব সমাজকে মাদক থেকে দুরে রাখতে পারবো। মাদক বর্তমানে একটি ভয়াল ভাইরাস হিসেবে সমাজে প্রতিষ্ঠিত।

 

মাদকের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে এক সুরে কথা বলবো। মাদকের সাথে যারা সম্পৃক্ত থাকবে, আমরা তাদেরকে বর্জন করবো এবং প্রতিহত করবো যে কোন কিছুর বিনিময়ে। 


যুবলীগ নেতা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা রেহানা পারভীন, কার্যকরী সদস্য বদিউজ্জামান বদু; ৯নং ওয়ার্ড কাউন্সিলর ই¯্রাফিল প্রধান; সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নিয়াজ উদ্দিন সরকার; ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন মাষ্টার, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান; ওয়ার্ড আওয়ামীলীগ নেতা নাসির উদ্দিন, দ্বীন মোহম্মদ দ্বীনু, দেলোয়ার হোসেন, বায়েজিত আহমেদ, রফিকুল ইসলাম; শ্রমিকলীগ নেতা মুজিবুর রহমান, নিজাম মাদবর; যুবলীগ নেতা মনির হোসেন, রাসেল, সুজন, সাইফুল, সোহরাব, রফিকুল, সোহেল রানা, রবিন, ইকবাল, জামান, আজিম, নাঈম, রাসেল শেখ; জেলা ছাত্রলীগের সহ সভাপতি ফয়সাল শান্তু, যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত; মহানগর ছাত্রলীগের সহ সভাপতি মোঃ আলী বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক ইরান প্রমূখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন