রূপগঞ্জে ‘ব্যাগপ্যাকওয়ালা’র উদ্যোগে বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩৮ পিএম
রূপগঞ্জ প্রতিনিধি : অনলাইন ভিত্তিক ট্রাভেলিং সংগঠন “ব্যাগপ্যাকওয়ালা”র উদ্যোগে রূপগঞ্জে বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ফেব্রæয়ারি) দিনব্যাপী উপজেলার শিমুলীয়া এলাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠণটির সারাদেশের ১০০জন সদস্যদের নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বাক্সেটবল, অন্ধের হাড়ী ভাঙ্গা সহ বিভিন্ন খেলা স্থান পায়। পরে মধ্যাণ ভোজ শেষে “রূপগঞ্জ একাদশ” বনাম “ব্যাগপ্যাকওয়ালা একাদশ” ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
খেলা শেষে বিজয়ী দল “রূপগঞ্জ একাদশ” -এর হাতে পুরস্কার তুলে দেন সংগঠণের উদ্যোক্তা কামরুল হাসান ইমন, ইসমাইল হোসেন ফয়সাল, রাজন ভূঁইয়া, সামসুদ্দিন খান, আব্দুল্লাহ আল মাসুম প্রমুখ।


