Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে যানজট নিরশনে পুলিশের ঝটিকা অভিযান

Icon

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩৬ পিএম

রূপগঞ্জে যানজট নিরশনে পুলিশের ঝটিকা অভিযান
Swapno

রূপগঞ্জ প্রতিনিধি : যানজট নিরশনের অংশ হিসাবে অবৈধ ষ্ট্যান্ডগুলোসহ ফুটপাতে ঝটিকা অভিযান পরিচালনকা করেন রূপগঞ্জ থানার ওসি মোঃ মাহমুদুল হাসান।

 

শনিবার (৮ ফেব্রæয়ারি) দুপুর ৩টার দিকে উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল এলাকার ষ্ট্যান্ডগুলোতে এ অভিযান পরিচালিত হয়। এ সময় অভিযানে অংশ নেয় ভুলতা ফাঁড়ির ইনচার্জ মোঃ আজহার আলীসহ থানা ও ফাঁড়ির পুলিশ। 


অভিযান শেষে বাবুল নামের এক পথচারীরা বলেন এই এলাকায় দীর্ঘ যানজটের কারণে ফ্লাইওভার করা হলেও এখানকার রিক্স, ভ্যান, বেবী, সিএনজি, লোকালবাস, পরিবহনের যত্রতত্র ষ্ট্যান্ড বসিয়ে রাস্তাঘাট দখল করে রাখে পুলিশের এই পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাই। এভাবে পরিস্কার থাকলে পথচারীদের পথ চলাচলের কোন বাধা থাকবেনা। পুলিশের কাছে মানুষ এটাই আশা করে। 

 

এ ব্যাপারে ওসি মাহমুদুল হাসান বলেন, মহাসড়কের ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় অবৈধভাবে যানবাহনের বিভিন্ন ষ্ট্যান্ডের কারনে সব সময় যানজট লেগে থাকে। এই যানজট নিরশন অভিযানের অংশ হিসাবে আজ এই এলাকায় অভিযান চালানো হয়েছে।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন