বাদল পুত্র প্রয়াত নয়নের স্মরণে মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিনের দোয়া
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩১ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফ উল্লাহ বাদলের পুত্র প্রয়াত মোছাব্বির আলম নয়নের আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফরিদ উদ্দিন আহম্মেদ। শনিবার ( ৮ ফেব্রæয়ারি ) বাদ আছর ফতুল্লাস্থ দাপা-শিয়াচর পঞ্চায়েত কমিটির কার্যালয়ে এ দোয়ার আয়োজন করা হয়।
দোয়া মাহফিল উপস্থিত ছিলেন ফতুল্লা থানার সাবেক ছাত্রলীগ নেতা আলহাজ্ব জাহাঙ্গীর সাউদ, আলহাজ্ব ডাঃ আবুল হাশেম, আলহাজ্ব আবদুস সালাম, আলহাজ্ব হারুন অর রশিদ, আলহাজ্ব নাদির হোসেন, আলহাজ্ব ফজলুর রহমান, দিপু, রাসেল, অনিক, লিমন, তুষাড়, জনি, ছাব্বির, মুরাদ, মনির সহ দাপা-সেহাচর এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ এর স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময়ে প্রয়াত মোছাব্বির আলম নয়নের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা মুফতি মোহাম্মদ জুনায়েদ আশরাফী।
উল্লেখ্য, ৬ জানুয়ারি সোমবার মাত্র ৪৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন মোছাব্বির আলম নয়ন।


