Logo
Logo
×

নগরের বাইরে

জনগণকে সাথে নিয়ে এলাকার সমস্যা সমাধান করতে হবে : ওসি আসলাম

Icon

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১০:২০ পিএম

জনগণকে সাথে নিয়ে এলাকার সমস্যা সমাধান করতে হবে : ওসি আসলাম
Swapno

ফতুল্লা (যুগের চিন্তা ২৪) : ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন বলেছেন আমরা জনগণের সেবক হতে যাই। কারা অপরাধের সাথে জড়িত এলাকার মানুষ তা ভালো জানে। তাই এলাকার জনগণকে সাথে নিয়ে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করতে হবে। 


শনিবার (৮ ফেব্রæয়ারি) পশ্চিম মাসদাইর পঞ্চায়েত কমিটির উদ্যোগে বিট পুলিশ ৭ এর সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। 


তিনি আরো বলেন কিছু সোর্স আছে পুলিশের সাথে ঘুরে আবার মাদকের সাথে জড়িত, তাদের স্থান আমার থানায় হবে না। প্রমাণ পেলে আইনের আওতায় আনা হবে। আমরা ভালো পুলিশ হতে চাই। আপনারা অপরাধীদের তথ্য দিবেন, নাম গোপন রাখা হবে। 


মাননীয় পুলিশ সুপারের চিন্তা চেতনা বাস্তবায়ন করতে কথায় না, কাজে প্রমাণ করতে চাই। পশ্চিম মাসদাইর পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী আফজাল হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহাদাত হোসেন, এসআই আফজাল হোসেন, মোঃ ভাসানী প্রধান, মেম্বার আতাউর রহমান প্রধান, রোজিনা আক্তার, মতিউর রহমান প্রধান, ডাঃ তাসলিম হোসেন কাউসার, মাওলানা সাইফুল ইসলাম, যুবলীগ নেতা রাজীব হোসেন মিঠু, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিশিষ্ট শিল্পপতি সারোয়ার হোসেন টুটুল,পরিচালনা করেন ফুয়াদ হাসান রাব্বি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন