স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডে সোয়া ৫ কোটি টাকা ব্যয়ে আরসিসি রাস্তা ও ড্রেন নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারী) বেলা ১১টায় ১নং ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লা বাগানবাড়ী মসজিদের সামনে জাইকার অর্থায়নে এ রাস্তাটি নির্মান কাজের উদ্বোধন করা হয়।
নাসিক সূত্রে জানা যায়, এই প্রকল্পে ১২টি প্যাকেজে ১৪৫৮ দৈর্ঘ্য মিটার আরসিসি রাস্তা ও ড্রেন নির্মান করা হবে। যার প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৩০ লাখ টাকা। আর এ কাজটি বাস্তবায়ন করছে মেসার্স হাসমত ব্রাদার্স।
এসময় উপস্থিত থেকে রাস্তা ও ড্রেনের নির্মান কাজের উদ্বোধন করেন নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর মো: ওমর ফারুক, সংরক্ষিত নারী কাউন্সিলর মাকসুদা মোজাফ্ফর, নাসিকের সহকারী প্রকৌশলী মশিউর রহমান ও মেসার্স হাসমত ব্রাদার্সের সত্ত্বাধিকারী কেরামত আলী।
এ কাজটি সফল ভাবে বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করে কাউন্সিলর ওমর ফারুক বলেন, আমি আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হয়ে এলাকার সার্বিক উন্নয়নে নিয়োজিত রয়েছি।
আমি নির্বাচিত হওয়ার পর বিগত তিন বছরে যে কাজ করেছি তা আজ দৃশ্যমান। অবশিষ্ট কাজগুলো পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে। আপনাদেরকে সাথে নিয়ে এ ওয়ার্ডকে একটি উন্নত আধুনিক ওয়ার্ড বিনির্মানে কাজ করে যাব।
এসময় আরো উপস্থিত ছিলেন, এলাকার বিশিষ্ট সমাজ সেবক আ: মতিন খান, বীর মুক্তিযোদ্ধা শমসের আলী, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম দারোগা, মফিজুল ইসলাম, নুর হাবীব, গোলাম রব্বানী, গাজী শওকত, আলমগীর কবির সুমন, তারিকুল ইসলাম, এবিএম রুহুল আমিন, হাজী আ: রহমান, মো: বাদল, মাহবুবুর রহমান ভুঁইয়া, খন্দকার মাহবুব, তাফাজ্জল হোসেন সরকার ও একে আজাদ রাব্বীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।


