প্রবন কুমার পালের নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে যোগদান
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১১:১৫ পিএম
স্টাফ রিপোর্টার ( যুগের চিন্তা ২৪ ) : নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের ত্রি- বার্ষিক সম্মেলনকে সফল করার লক্ষ্যে রূপগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব ও ভুলতা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবন কুমার পালের নেতৃত্বে একটি বিশাল মিছিল যোগদান করেন ।
শুক্রবার ( ৭ ফেব্রুয়ারি ) সকালে রূপগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মীদের মিছিল নিয়ে পুরান কোর্ট সংলগ্ন সরকারি গনগ্ৰন্থাগারে আয়োজিত ত্রি- বার্ষিক সম্মেলনের মূল র্যালিতে অংশগ্রহণ করেন ।
মিছিলে অারো উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সুধাংশু বিশ্বাস, রূপগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অাহ্বায়ক মিলন চন্দ্র সরকার, তারাবো পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি তাপস বিশ্বাস, রূপগঞ্জ থানা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অাহ্বায়ক বাবুল শীল, তারাবো পৌরসভা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি দীগেন বিশ্বাস, পূজা উদযাপন পরিষদ নেতা কাজল অাচার্য্য, বিশ্বনাথ সরকার, ভীকি বিশ্বাস, শীতল বিশ্বাস, শ্যামল বিশ্বাস, পিন্টু দাস, লিটন বিশ্বাস, কালিপদ দাস প্রমুখ।


