খেলাধুুলার মাধ্যমে সমাজ থেকে অসুভ শক্তি দূর হয় : টিটু
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫৩ পিএম
সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : নারায়নগঞ্জ ক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারান সম্পাদক তানভীর আহম্মেদ টিটু বলেছেন, খেলাধুলার মাধ্যমে সমাজ থেকে অসুভ শক্তি দূর হয়। তাই আমাদের প্রতিটা মহল্লায় খেলাধুলার আয়োজন করতে হবে।
শুক্রবার রাত ৯ টায় মুজিব বর্ষ উপলক্ষে সিদ্ধিরগঞ্জ ওমরপুল যুবসমাজ কর্তৃক আয়োজিত শর্টপিছ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সিদ্ধিরগঞ্জ দারুচ্ছুন্নাহ ইসলামীয়া আলিম মাদ্রাসার সভাপতি ও সিদ্ধিরগঞ্জ সোনামিয়া স্টেডিয়ামের বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আলহাজ্ব মোঃ আনিসুর রহমানর সভাপতিত্বে এবং ৫নং ওয়ার্ড শ্রমিকলীগের সাধারন সম্পাদক কাউসার আহমেদ আলম চাঁন ও এডভোকেট মোঃ শহিদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক আলহাজ¦ আব্দুল মতিন প্রধান, বিশিষ্ট শিল্পপতি সানভীর আহম্মেদ হিমেল, বিশিষ্ট শিল্পপতি রুবায়েত আহম্মেদ রোশান, রমজান আলী, রদুরউদ্দিন শেখ, এম এ জামান,হাজী কবির হোসেন,নজরুল ইসলাম,দেলোয়ার হোসেন প্রমূখ। এই খেলার আয়োজন করেন কাউসার আহম্মেদ (আলম চাঁন) ও শহিদ হোসেন।
সভাপতির বক্তব্যে আনিসুর রহমান বলেন, আমাদের যুব সমাজের একটি বড় অংশ মাদকের সাথে জড়িত। তাদের এই সমাজে আমরা ভালো করতে চাই। এ জন্য সিদ্ধিরগঞ্জে একটি মাঠর প্রয়োজন। আপনি (টিটু) জেলা ক্রীড়া সংস্থার কর্নধার। আমাদের ভাই ও সন্তানরা একটু খালি জায়গায় শর্টপিছ টুর্নামেন্টের আয়োজন করেছে তা দেখেছেন। আজ মাঠ থাকলে আরো বড় করে এই টুর্নামেন্টের আয়োজন করা যেতো।
প্রধান অতিথি টিটু আরো বলেন,আমি বিভিন্ন এলাকায় ক্রিকেট খেলা দেখেছি। কিন্তু এই ছোট মাঠে এভাবে একটি টুর্নামেন্ট করা যায় তা যুব সমাজ দেখেয়ি দিয়েছে।
এই সিদ্ধিরগঞ্জ কোথাও যদি সরকারী জমি পাওয়া যায় আমাদের যানাবেন, ডিসির মাধ্যমে খেলার মাঠের জন্য তা ব্যবস্থা করা হবে। পুকুর হলেও চলবে, ক্রিয়া সংস্থা থেকে তা বরাট করে মাঠ তৈরি করা হবে। যুবসমাজ আগামীতে যেকোন খেলাধুলার আয়োজন করলে জেলা ক্রিয়া সংস্থা তাদের পাশ থাকবে।


