Logo
Logo
×

নগরের বাইরে

রোববার আব্দুল আজিজ শাহর ওরশ : গিলাফ চরাবেন আইভী

Icon

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩৭ পিএম

রোববার আব্দুল আজিজ শাহর ওরশ : গিলাফ চরাবেন আইভী
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : বন্দর উপজেলার কুড়িপাড়া এলাকায় পীরে এ কামেল মুর্শীদে মোকাম্মেল হযরত শাহ আব্দুল আজিজ শাহ (রঃ) এর ৩১তম পবিত্র ওরশ মোবারক রোববার (৯ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। উক্ত ওরশ মোবারকের প্রথম দিন ফজর বাদ খতমে কোরআন, দুপুর ১২: ০১ মিনিটে মাজার শরীফ গোসল, গিলাফ চরানো ও মিলাদ মাহফিল এবং মাগরিব বাদ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। 


ওয়াজ করবেন দেশ বরেণ্য বক্তা আল্লামা তোফাজ্জল হোসেন বৈরবী সহ আরো সুন্নি ওলামায়ে কেরাম। রাত ১১:৩০ মিনিটে তোবারক বিতরন করা হবে। ১০ই ফেব্রুয়ারী সোমবার ওরশ মোবারকের দ্বিতীয় দিন রাত ৯টা হতে ভক্তিমূলক পালা গান পরিবেশন করবেন প্রখ্যাত বাউল শিল্পী কাজল দেওয়ান ও মুক্তা সরকার। 


উক্ত ওরশ মোবারকে প্রথম দিন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভী উপস্থিত থেকে মাজার শরীফে গিলাফ চরানোর সম্মতি জ্ঞাপন করেছেন। 


এছাড়া বাবা জানের কেবলার সকল মুরিদ ও মুক্তাকিদ এবং সকল আশেকান জাকেরানদের শরিক হয়ে বাবাজান শাহ সাহেব (রঃ) কেবলার রেজা মন্দি হাসিল করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেছেন হুজুর কেবলার সুযোগ্য পীরজাদা ও মাজার শরীফের মোতায়াল্লী এডঃ শাহ মাজহারুল হক (মাজহার)।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন