স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : পণ্য পরবিহনের অন্তরালে অভিনব কৌশলে মাদক পাচারকালে সিদ্ধিরগঞ্জে ৪৪৭ বোতল ফেন্সিডিলসহ নূর করিম (৪৭) নামে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৭ সেপ্টেম্বর) মৌচাক বাসস্ট্যান্ডে র্যাব ১১-’র একটি দল চেকপোষ্ট বসিয়ে ওই মাদক পাচারকারীকে গ্রেফতার করে।
এসময় মাদক পাচারের কাজে ব্যবহৃত ট্রাক (ফেনি-ট-১১-০৪৬৩) জব্দ করা হয়। গ্রেফতারকৃত নূর করিম ওই ট্রাকের চালক ও ফেনি জেলার সদর থানার পূর্ব মধুপুর এলাকার বাসিন্দা। র্যাব-১১’র সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
নাজমুল হাসান জানান, অভিনব কৌশলে মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ মৌচাক বাস স্ট্যান্ডে চেকপোস্ট বসিয়ে পরিবহনে তল্লাশি অভিযান পরিচালিত হয়।
এ সময় জব্দকৃত ওই ট্রাকের চালকের পাশের সীটের উপরে দুইটি ট্রাভেল ব্যাগের ভিতর তালাবদ্ধ অবস্থায় লুকিয়ে রাখা ওই ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় ওই ট্রাকের চালক নূর করিমকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, পন্য পরিবহনের আড়ালে নূর করিম ফেন্সিডিল নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করত। মাদক ব্যবসা ছিল তার একমাত্র পেশা। চালক ছিল তার ছদ¥বেশ মাত্র।
জিজ্ঞাসাবাদে সে আরোও স্বীকার করে যে, দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে সীমান্ত এলাকা দিয়ে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল বাংলাদেশে প্রবেশ করায় এবং ট্রাকে বিভিন্ন পণ্য পরিবহনের আড়ালে বিশেষ কৌশলে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে।
নুর করিমের বিরদ্ধে বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।


