Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে ভূমিদস্যুদের দখলে  রেলওয়ের শতকোটি টাকার সম্পত্তি

Icon

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১০:২০ পিএম

বন্দরে ভূমিদস্যুদের দখলে  রেলওয়ের শতকোটি টাকার সম্পত্তি
Swapno

বন্দর থেকে, জি এম সুমন : বন্দর উপজেলার মদনগঞ্জ টু মদনপুর সড়কের দুই পাশের প্রায় শত কোটি টাকার রেলওয়ের সম্পত্তি অবৈধ ভাবে দখল করে রেখেছে প্রভাবশালী ভূমি দৎসুরা।

 

রেলওয়ের কিছু দূণীতিবাজ কর্মকর্তাদের মোটা অংকের উৎকোচ দিয়ে লিজের নাম করে চিহ্নিত ভূমিদসুরা রেলওয়ের সম্পত্তি দখল নিয়ে জেলার বিভিন্ন এলাকার লোকজনদের কাছে অবাধে বিক্রি করে  চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। 


এদিকে, রেলওয়ের বিশাল সম্পদ দখল  নিয়ে প্রতিদিন উপজেলার বিভিন্ন স্থানে মারামারি ঘটনা আশংকা জনক হারে বৃদ্ধি পেয়েছে। 

 

বিভিন্ন সূত্রে জানা গেছে, বন্দরের মদনগঞ্জ বাস স্ট্যান্ড হতে শুরু করে মদনপুর বাস স্ট্যান্ড পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার রেলওয়ের ২ পাশের বিশাল সম্পত্তির উপর চোখ ফেলেছে বন্দরের কিছু চিহ্নিত ভূমিদস্যুরা। তারা স্ব স্ব এলাকার প্রভাবশালী মহলকে নানা ভাবে ম্যানেজ করে রাতা রাতি স্ট্যাম্পের মাধ্যমে রেলওয়ের সম্পত্তি অবাধে বিক্রি করে আঙ্গুল ফুলে কলাগাছ বনে যাচ্ছে। 


দিন যতই গড়াচ্ছে রেলওয়ের ২ পাশের অনেকাংশ সম্পত্তি দখল করে বিশাল বিশাল দোকান পাট, সমিল, ট্যাকনিকেল ট্রেনিং সেন্টার ও বিভিন্ন রাজনৈতিক দলের পার্টি অফিস, সামাজিক সংগঠনের ক্লাব ও অসংখ্য নানা রকমের ব্যবসা বানিজ্যের দোকান পাটসহ এমনকি ঘর বাড়ী নির্মান করে বসবাস শুরু করে দিয়েছে অনেক ক্রেতা ও সাধারন জনগন। 


নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি জানিয়েছেন, বন্দর উপজেলার মদনগঞ্জ, ফরাজিকান্দা, হাজীপুর, কল্যান্দী, বন্দর বাস স্ট্যান্ড,চিতাশাল বাসস্ট্যান্ড,নবীগঞ্জ বাগবাড়ী, নবীগঞ্জ বাসস্ট্যা›ড, দাশেরগাও, তালতলা, ধামগড় বাসস্ট্যান্ড, গকুল দাশের বাগ, মদনপুর বাসস্ট্যান্ড এলাকার অধিকাংশ রেলওয়ের সম্পত্তি বিক্রি হয়ে গেছে। 


সেখানে দিনের পর দিন নতুন নতুন নানা শিল্প কারখানা সহ ছোট বড় তুলার গোডাউন গড়ে উঠচ্ছে। স্থানীয় ভূমিদস্যুরা স্ব স্ব এলাকায় একটি শক্তিশালী সিন্ডিকেট  গঠন করে স্থানীয় এলাকাবাসীসহ জেলার বিভিন্ন এলাকার লোকজনদের মিথ্যা প্রলোভন দেখিয়ে রেলওয়ের সম্পত্তি স্ট্যাম্পের মাধ্যমে বিক্রি করে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। 


রেলওয়ের কর্তৃপক্ষের চরম উদাসিনতার কারনে ভূমিদস্যুরা নানা অপকর্ম করে পার পেয়ে যাচ্ছে। প্রতারক ভূমিদস্যুদের চিহ্নিত করে তাদের দেওয়া রেলওয়ের লিজ বাতিলসহ বিক্রিত সম্পত্তি উদ্ধারসহ  রেলওয়ের কর্তৃক উচ্ছেদ অভিযান পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট রেল মন্ত্রির জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন বন্দরের সচেতন মহল।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন