Logo
Logo
×

নগরের বাইরে

পিতাকে পিটিয়ে আহত করল মাদকাসক্ত পুত্র

Icon

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১০:১২ পিএম

পিতাকে পিটিয়ে আহত করল মাদকাসক্ত পুত্র
Swapno

বন্দর প্রতিনিধি : নেশা সেবনের টাকা না পেয়ে দিনমজুর পিতাকে পিটিয়ে আহত করেছে মাদকাসক্ত ও বদমেজাজি কুপুত্র সুমন। শুক্রবার (৭ ফেব্রæয়ারী) বেলা ১২টায় বন্দর থানার সোনাকান্দাস্থ এনায়েতনগর এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে ভূক্তভোগী পিতা বাদী হয়ে পাষান্ড ও নেশাগ্রস্থ ছেলে বিরুদ্ধে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছ্।

 

অভিযোগ সূত্রে জানা গেছে, বখাটে সুমন মিয়া খারাপ ছেলেদের সাথে চলাফেরা করে মাদকাসক্ত হয়ে পরে। প্রায় সময় মাদকের টাকার জন্য দিনমজুর পিতা আমির হোসেন (৫৫) কে গালমন্দসহ প্রান নাশের হুমকি দামকি দিয়ে আসে।

 

এর ধারাবাহিকতায় শুক্রবার বেলা সাড়ে ১১টায় মাদকাসক্ত ছেলে সুমন মিয়া মাদক সেবনের জন্য তার দিনমজুর পিতার কাছে টাকা দাবি করে। টাকা না পেয়ে মাদকাসক্ত পুত্র ক্ষিপ্ত হয়ে জন্মদাতা পিতাকে বেদম ভাবে পিটিয়ে পালিয়ে যায়। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন