Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে ডাকাত সরদার গ্রেপ্তার

Icon

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১০:১১ পিএম

বন্দরে ডাকাত সরদার গ্রেপ্তার
Swapno

বন্দর প্রতিনিধি : বন্দর থানা পুলিশ ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে ৬টি ডাকাতি মামলার আসামী ডাকাত সরদার নূরে আলম ভাল্লুক (৩৫)কে গ্রেপ্তার করেছে।

 

শুক্রবার (৭ ফেব্রæয়ারী) দুপুরে ধৃতকে বন্দর থানার ডাকাতি মামলার ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে। এর পূর্বে গত ৬ ফেব্রæয়ারী বৃহস্পতিবার রাতে বন্দর থানার সোনাচড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 


জানা গেছে, বন্দর থানার উপ-পরিদর্শক আনোয়ার হুসাইনসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে সোনাচড়া এলাকায় অভিযান চালায়। 


অভিযানকালে পুলিশ ওই এলাকার অপর ডাকাত সরদার শামছুল হক সামু মিয়ার ছেলে বন্দর থানাসহ বিভিন্ন থানার একাধিক ডাকাতি মামলার আসামী নূরে আরম ভাল্লুককে গ্রেপ্তার করে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন