Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

Icon

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১০:১০ পিএম

বন্দরে কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
Swapno

বন্দর প্রতিনিধি : দরজা ভেঙ্গে কলেজ ছাত্রী লায়লা আক্তার (২০) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বন্দর থানা পুলিশ। শুক্রবার (৭ ফেব্রæয়ারী) বেলা ১১টায় বন্দর থানার সোনাকান্দা এনায়েতনগরস্থ নয়াপাড়া এলাকায় আবুধাবি প্রবাসী মামুনের বাড়ি থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

 

আত্মহননকারী কলেজ ছাত্রী লায়লা আক্তার সুদূর কুমিল্লা জেলার দাউদকান্দী থানার পিতাম বারদীস্থ খামার পাড়া এলাকার মোস্তাক ভ‚ইয়ার মেয়ে। সে গৌরিপুর মুন্সি কলেজের ডিগ্রী ২য় বর্ষের ছাত্রী। পুলিশ লাশ উদ্ধার করে দুপুরে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল র্মগে প্রেরণ করেছে। 
    
আত্মহননকারী কলেজ ছাত্রী আত্মীয় সূত্রে জানা গেছে, গত ১ সপ্তাহ পূর্বে কলেজ ছাত্রী লায়লা আক্তার  বন্দর উপজেলার সোনাকান্দা এনায়েতনগরস্থ নয়াপাড়া এলাকায় তার বড় বোনের বাড়িতে বেড়াতে আসে। 


এর ধারাবাহিকতায় গত ৬ ফেব্রæয়ারী বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে বড় বোন ও তার প্রবাসী স্বামীর সাথে কথা বলে পাশের একটি রুমে ঘুমাতে যায়। পরে শুক্রবার সকালে কলেজ ছাত্রী লায়লা আক্তার ঘুম থেকে না উঠলে তার বড় বোন তাকে মোবাইল ফোনে কল দেয়। 


সে কলা রিসিভ না করায় বাড়ির লোকজন পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ দ্রæত ঘটনাস্থলে এসে দরজা ভেঙ্গে কলেজ ছাত্রীর ঝুলান্ত লাশ উদ্ধার করে। 


এ ব্যাপারে বন্দর থানার উপ-পরিদর্শক আবু তালেব বন্দর প্রেসক্লাবের সাংবাদিকদের জানিয়েছে,  গত ৬ ফেব্রæয়ারী বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে বোন ও দুলাভাইের সাথে কথা বলে পাশের একটি রুমে ঘুমাতে যায়। পরে রাতে যে কোন সময়ে ঘরের সিলিং ফ্যাানের সাথে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন