Logo
Logo
×

নগরের বাইরে

রঞ্জিত মন্ডলের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে সম্মেলনে যোগদান

Icon

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১০:০৩ পিএম

রঞ্জিত মন্ডলের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে সম্মেলনে যোগদান
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিকী সম্মেলনকে সফল করার লক্ষে সম্মেলন প্রস্ততি কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী রঞ্জিত মন্ডলের নেতৃত্বে নেতাকর্মীদের একটি বিশাল মিছিল সম্মেলনে অংশগ্রহণ করেছেন ।


শুক্রবার (৭ ফেব্রæয়ারি) সকাল থেকে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে জড়ো হয় । পরে সকাল সাড়ে নয়টায় রঞ্জিত মন্ডলের নেতৃত্বে নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে ব্যানার ফেস্টুনে সুসজ্জিত হয়ে পুরান কোর্ট সংলগ্ন সরাসরি গনগন্থাগারে আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনের মূল র‌্যালিতে অংশগ্রহণ করেন।


এ সময়ে উপস্থিত ছিলেন সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাজিব তালুকদার, মাখন সরকার, রঞ্জিত মোদক, অরুণ দাস, প্রদীপ দাস, শিবু দাস, অশোক সরকার, প্রদীপ মন্ডল, বিরেন দাস, ডাঃ অনিল চন্দ্র দাস, কিশোর দাস, রঞ্জিত চক্রবর্তী, নারায়ণ দাস, অর্জন দাস, নিল রতন দাস প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন