শ্রী শ্রী পরেশ মহাত্মার স্মরনে ডা: সঞ্জিত কুমার’র ফ্রি চিকিৎসা
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪৫ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : মানব কল্যাণ ও সেবাই পরম ধর্ম, এ সত্য কে সামনে রেখে নিরলস ভাবে যিনি সাধারন মানুষকে বিনা মূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করছেন তিনি হলেন ডাঃ সঞ্জিত কুমার দাস।
বৃহস্পতিবার বিকেল ৫ টায় নগরীর উত্তর চাষাড়ার একটি ফার্মেসীতে, তার সাথে একান্তে সাক্ষাতে চিকিৎসা সেবা প্রসঙ্গে জানতে চাইলে বলেন আমি ১৯৮৫ সাল থেকেই গরিব অসহায় মানুষ কে বিনা মূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা দিতাম।
১৯৮৮ সালে বন্যা দেখা দিলে আমার বিষয়টি তৎকালিন জাতীয় পার্টির নেতাকর্মীরা প্রয়াত সাংসদ নাসিম ওসমানকে অবগত করলে, তিনি আমাকে বন্যার্তদের প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়ার নির্দেশনা প্রদান করলে আমি তা গ্রহন করি।
ওই সময় নারায়নগঞ্জ আসেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ বন্যার্তদের ত্রান ও চিকিৎসা সেবা দিতে, সেই সময় নতুন পালপাড়া, নন্দীপাড়া, চাষাড়ায়, বন্যার্তদের সেবা দিতে পেরে আমি নিজেকে খুব গর্ববোধ মনে করতাম যে আমি দেশের মানুষের সেবা করতে পারছি।
এর পর ১৯৯৮ সালে বন্যা ও সেবা দিয়েছি, তখন থেকেই অসহায় গরিব মানুষের প্রতি আমার একটি ধারনা সৃষ্টি হয়, এরাতো টাকার জন্য চিকিৎসা সেবা নিতে পারে না।
এ মানসিকতা থেকে এধরনের সেবা এখন ও দিয়ে যাচ্ছি। সাধু পরেশ মহাত্মার আশ্রমে চিকিৎসা প্রদান প্রসঙ্গে বলেন, এখানে প্রতি শুক্রবার অসহায় গরিব মানুষদের সেবা দিয়ে থাকি এবং ঔষধ দেই, সকল কে তো আর ঔষধ দিতে পারিনা অর্থের কারনে, নিজের সমর্থ মতে যা পারি তা দিয়েই রোগিদের বিনা মূল্যে চিকিৎসা আর ঔষধ দেই।
এ বিষয়ে তিনি বলেন অনন্য ডাক্তারা এগিয়ে আসলে অর্থ ছাড়া মানুষ ভালো সেবা পেতো, কারন মানুষকে খুশি করতে পারলে সৃষ্টিকর্তা খুশি হোন। আমার পূর্ব পুরুষ সাধু পরেশ মহাত্মার আশ্রমে ভক্তবৃন্দ, আশেকদের বিভিন্ন ভাবে সেবা দিতেন, তাই আমিও এখানে সেবা দিচ্ছি।
কিছুদিন পূর্বে এ আশ্রমে ভারত থেকে একজন বিশিষ্ট সাহিত্যিক ও লেখক এসেছিলেন উনি আমার চিকিৎসা সেবা গ্রহন করে আমাকে উৎসাহ দিয়েছেন, তিনি সাধু পরেশ মহাত্মার একজন ভক্ত।
এছাড়াও ২০১৬ সালে পরিবেশ ও সমাজ উন্নয়ন কমিটির মাধ্যমে আমরা শীতবস্ত্র বিতরন করেছিলাম তখন সদর উপজেলার র্নিবাহী র্কমকর্তা গাউছুল আজম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আমার আহবান থাকবে বিত্তবানদের প্রতি তারা যেনো সুযোগ পেলে মানুষের সেবা করে।


