সিদ্ধিরগঞ্জে পরীক্ষার্থীদের যানজট নিরসনে ছাত্রলীগ নেতা
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪২ পিএম
সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহŸায়ক কমিটির সদস্য মোতাহার হোসেন মনা‘র নেতৃত্বে ২০২০ইং সালের এসএসসি পরীক্ষার্থীদের কেন্দ্রে যাতায়াতে সড়কের যানজট নিরসনে ট্রাফিকের ভূমিকায় দায়িত্ব পালন করেছেন।
পাশাপশি যানজট নিরসনে কাজ করেছেন সিদ্ধিরগঞ্জ পুলিশ। বৃহস্পতিবার (৬ ফেব্রæয়ারী) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত শিমরাইল-আদমজী-নারায়ণগঞ্জ সড়কের সিদ্ধিরগঞ্জ পুলে যানজট নিরসনে অবস্থান নেন তারা।
সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় সরজমিনে দেখা গেছে, সকাল ৮টা থেকেই ছাত্রলীগ নেতা মোতাহার হোসেন মনার উদ্যোগে মোঃ বাবু, জাহাঙ্গীর, দুলাল, শামীমসহ স্বেচ্চাসেবীরা এসড়কের সাইলো রোডের বটতলা, বাজারের রাস্তার বটতলা‘সহ বিভিন্ন পয়েন্টে থেকে যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভুমিকা দেখা যায়।
এসময় ছাত্রলীগ নেতা মোতাহার হোসেন মনা জানায়, কয়েকটি ওয়ার্ড থেকে কয়েক হাজার ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণে ব্যস্ততম এই সড়কটি দিয়ে যাতায়াত করে থাকে। আর সিদ্ধিরগঞ্জ পুলটি একটি গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে।
তাই পরীক্ষার্থীদেরকে নির্বিঘেœ কেন্দ্রে যাতায়াতের জন্য যানজট নিরসনে কাজ করছি। এটি ভবিষ্যতেও অব্যাহত রাখবো।


