Logo
Logo
×

নগরের বাইরে

সবুজ সিকদারসহ অভিযুক্তদের গ্রেফতারের দাবি আমরা নারায়ণগঞ্জবাসীর

Icon

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩১ পিএম

সবুজ সিকদারসহ অভিযুক্তদের গ্রেফতারের দাবি আমরা নারায়ণগঞ্জবাসীর
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : জাহাজ শ্রমিক মাহাবুর রহমান হত্যার প্রধান আসামী সবুজ সিকদারসহ অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন আমরা নারায়ণগঞ্জবাসী’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ নূর উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন মন্টু।
 
বৃহস্পতিবার (৬ ফেব্রæয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ দাবি জানান। নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে বলেছেন, নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদীতে নৌযান শ্রমিকদের কাছে এক ভয়ঙ্কর চাঁদাবাজ ও মুর্তমান আতঙ্ক সবুজ সিকদার দীর্ঘদিন ধরে বিভিন্ন অপকর্ম করে আসলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না বলেও অভিযোগ রয়েছে নৌ-যান শ্রমিকদের পক্ষ থেকে।
 
নৌ শ্রমিকদের অভিযোগ, ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগি সংগঠন শ্রমিক লীগের নাম ভাঙ্গিয়ে দীর্ঘদিন ধরেই শীতলক্ষ্যা নদীতে চাঁদাবাজির রাম রাজত্ব কায়েম করেছে এই সবুজ সিকদার ও তার বাহিনী।
 
নেতৃবৃন্দ বলেন পাওনা চাওয়ার অপরাধে একজন সাধারণ শ্রমিককে পিটিয়ে হত্যা করা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। তারা বলেন দূর্বলের উপর সবলের অত্যাচারের বিরুদ্ধে প্রচলিত বিচারহীনতার সংস্কৃতি ও বিবেকবানদের প্রতিবাদ বিক্ষোভ না থাকার কারণে অন্যায়কারীরা আজ বেপরোয়া হয়ে উঠেছে।
 
নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদীকে নৌযান শ্রমিকদের জন্য চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত একটি অবাধ কর্মক্ষেত্র প্রতিষ্ঠার লক্ষ্যে অবিলম্বে সবুজ সিকদারসহ অভিযুক্তদের গ্রেফতার ও সর্বোচ্চ সাস্তির ব্যবস্থা করে দৃষ্টান্ত সৃষ্টির জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট জোর দাবী করেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন