শুক্কুর মাহামুদের মৃত্যুতে ১৫ নং ওয়ার্ড শ্রমিকলীগের মিলাদ
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১১:২৭ পিএম
যুগের চিন্তা ২৪ : জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব শুক্কুর মাহামুদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রæয়ারী) বাদ আছর ছোট ভগবানগঞ্জ খোয়াড়পট্টি নিতাইগঞ্জে ১৫ নং ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ নূর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, ব্যবসায়ী হাজ্বী মোঃ জয়নাল আবেদীন, মোঃ আব্দুল সামাদ বেপারী, হাজ্বী মোঃ ইয়াছিন, বছির আলম ফাতু, মোঃ হাতেম আলী ভুলু, শ্রী গোবিন্দ চন্দ্র সাহা, ব্যবসায়ী নেতা মোঃ রমজান, শ্রমিক রনতা জাহাঙ্গীর খান, ১৫ নং ওয়ার্ড শ্রমিক লীগের সাধারন সম্পাদক বাদল জমাদ্দার, সহ সভাপতি লিটন চন্দ্র সাহা, জামিল আহম্মেদ ক্যাপ্টেন প্রমুখ।
প্রয়াত শ্রমিক নেতা শুক্কুর মাহামুদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মসজিদের মুয়াজ্জিন মোঃ দেলোয়ার হোসেন।


