বন্দর (যুগের চিন্তা ২৪) : শুক্রবার (৭ ফেব্রæয়ারি) সাংবাদিক ইমরান মৃধার পিতার চেহলাম। চেহলাম উপলক্ষে মরহুমের বাড়িতে কোরআন খানি, বাদ জুম্মা মিলাদ মাহফিল শেষে কাঙ্গালী ভোজের ব্যবস্থা করা হয়েছে। চেহলাম (৪০) দিন মরহুমের বাড়িতেসহ বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল এবং দোয়ার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, বন্দর প্রেসক্লাবের অর্থ সম্পাদক দৈনিক শীতলক্ষা পত্রিকা ও অনলাইন পোর্টাল নিউজ নারায়নগঞ্জ ২৪.কম’র স্টাফ সাংবাদিক ইমরান মৃধার পিতা হাবিবুর রহমান মৃধা (৭৫) ২৩ ডিসেম্বর রাত ৮ টায় পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে যান।
বার্ধক্য জনিত কারনে তিনি ইন্তেকাল করেন। ২৪ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ৯ টায় বন্দরের নবীগঞ্জ বাগে এ জান্নাত কবরস্থান মসজিদে নামাজের জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন করা হয়। মরহুমের রুহের মাগফেরাত কামনায় পরিবারের পক্ষে সকলের দোয়া কামনা করেছে।


