Logo
Logo
×

নগরের বাইরে

ইউএনও শুক্লা সরকারের হস্তক্ষেপে বন্দরে বাল্য বিবাহ বন্ধ  

Icon

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১১:১৫ পিএম

ইউএনও শুক্লা সরকারের হস্তক্ষেপে বন্দরে বাল্য বিবাহ বন্ধ  
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকারের হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেয়েছে কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী কল্পনা আক্তার।

 

এলাকাবাসীর সংবাদের প্রেক্ষিতে গত ৬ ফেব্রæয়ারী বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী র্কমকর্তা দ্রæত বন্দর উপজলার ধামগড় ইউনিয়নস্থ ৯নং ওয়ার্ডের মালামত এলাকায় হাজির হয়ে এ বিয়ে বন্ধ করে দেন।

 


এলাকাবাসী সূত্রে জানা গেছে, পারিবারিক সম্মতি ক্রমে বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নস্থ ৯নং ওয়ার্ডের বাসিন্দা নূরউদ্দিন মিয়ার নবম শ্রেণীতে পড়–য়া মেয়ে কল্পনার বিয়ের তারিখ শুক্রবার ধার্য করা হয়। সে মতে গত বৃহস্পতিবার মেয়ে পক্ষরা তাদের নিজ বাড়িতে গায়ে হলুদ বরণের আয়োজন করে। 


এলাকাবাসী বাল্য বিবাহের বিষয়টি জানতে পেরে স্থানীয় মেম্বার আমজাদ হোসেনকে জানালে তিনি বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তাকে অবগত করেন। এ সংবাদে ইউএনও শুক্লা সরকার দ্রæত ঘটনাস্থলে এসে বাল্য বিবাহ পন্ড করে দেন। এবং ১৮ বছরের আগে বিয়ে দিতে পারবেনা র্মমে মেয়ের পক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন