স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এ শ্লোগানকে সামনে রেখে ফতুল্লায় শুরু হয়েছে বিট পুলিশিং কার্যক্রম।
নারাণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলমের নির্দেশনায় বৃহস্পতিবার বিকেলে কুতুবপুরের রসুলপুরে বিট পুলিশিং কার্যক্রম’র উদ্বোধনি দিনে সন্ত্রাস, চাঁদাবাজ ও বে-আইনী কার্যক্রম বন্ধে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ কার্যক্রম পুরো ফতুল্লা থানা এলাকায় চলবে বলে জানা গেছে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন জানান, থানার প্রতিটি এলাকায় উঠান বৈঠক নিয়মিত ভাবে করা হবে। পুলিশের সেবা জনগণের দোর ঘরায় পৌছে দেওয়ার জন্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে কার্যক্রম আমরা শুরু করেছি।
এ সার্ভিসের নাম দেওয়া হয়েছে বিট পুলিশিং। প্রতিটি ইউনিয়নের ৩ থেকে ৪টি ওয়ার্ডকে ১টি বিটের আওয়ায় নিয়ে আসা হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে পুলিশ জনগণের কাছাকাছি যেতে পারবে। পাশাপাশি জনগণের সাথে থেকে শতভাগ স্বচ্ছ ভাবে কাজ করতে পারবে পুলিশ। এলাকা গুলোর পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গণেও পুলিশের অংশ গ্রহণ থাকবে।
উঠান বৈঠকে এসময় উপস্থিত ছিলেন,ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহাদাত হোসেন,কুতুবপুর ইউনিয়ন পরিষদের সদস্য অনামিকা হক প্রিয়াঙ্কা, উওর রসুলপুর পঞ্চায়েত কমিটি ও মসজিদ কমিটির সভাপতি হাজি জালাল বেপারী, মদিনাতুল জামে মসজিদের সভাপতি মাওলানা আব্দুর রউফ, ৫ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সভাপতি দীন ইসলাম,জামাল উদ্দিন বাচ্চু,৬ নং ওয়ার্ডের কমিউনিটি পুলিশের সহ-সভাপতি ইব্রাহিম,লালমিয়া ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।


