Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে গাড়ী ভাংচুর মামলার আসামি গ্রেপ্তার

Icon

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪৩ পিএম

আড়াইহাজারে গাড়ী ভাংচুর মামলার আসামি গ্রেপ্তার
Swapno

আড়াইহাজার (যুগের চিন্তা ২৪) : আড়াইহাজারে গাড়ী ভাংচুর মামলায় জসিম নামে এক আসামি গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি স্থানীয় হাইজাদী ইউপির উদয়দী এলাকার ফিরোজের ছেলে।

 

বৃহম্পতিবার বিকালে স্থানীয় একটি চক থেকে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। আড়াইহাজার থানায় এসআই সিরাজুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

 

জানা গেছে, সম্প্রতি উদয়দী বাজারে ধৃত আসামি জসিমসহ আরো কয়েক জন মিলে বিল্পব নামে একব্যক্তির হায়েস গাড়ী যাত্রীসহ ভাংচুর করেন। এ সময় বাধা দিলে গাড়ীর চালককেও মারধর করা হয়। এ ঘটনায় আড়াইহাজার থানায় মামলা গ্রহণ করেনি পুলিশ।

 

পরে গাড়ীর মালিক বাদী হয়ে ১০ থেকে ১২জন আসামি করে নারায়ণগঞ্জের আদালতে মামলাটি করেন। মামলায় ধৃত জসিম ৪নং আসামি। 


অপরদিকে গ্রেফপ্তার হওয়া ব্যক্তিকে ছাড়িয়ে নিতে বিভিন্ন মহল থেকে জোর তদবির করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। 


প্রসঙ্গত, স্থানীয় আওয়ামী লীগের নেতা প্রিন্স ও হাইজাদী ইউপি চেয়ারম্যান আলী হোসেনের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে গাড়ী ভাংচুরের এ ঘটনাটি ঘটেছিল বলে স্থানীয় আওয়ামী লীগের একটি গ্রæপের দাবি। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন