Logo
Logo
×

নগরের বাইরে

ড্রেজারে সিরাজ ও সুলেমান গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ৫  

Icon

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩০ পিএম

ড্রেজারে সিরাজ ও সুলেমান গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ৫  
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : নারায়ণগঞ্জ ড্রেজার পরিদপ্তরের শ্রমিক কর্মচারী লীগের কমিটি গঠন নিয়ে দুই গ্রুপে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বুধবার রাতে সিরাজ গ্রুপের হাতে সুলেমান গ্রুপের  ৫ সদস্য আহত হয়েছে।

 

এনিয়ে বৃহস্পতিবার দিনবর ড্রেজার পরিদপ্তরের উত্তেজনা দেখা দেয়। এই ঘটনায় সুলেমান বাদি হয়ে সদর থানায় একটি অভিযোগ দিয়েছে। যে কোন মুহুত্তে উভয় গ্রæপের মধ্যে ফের রক্তক্ষই সংর্ঘষ হতে পারে।


জানাগেছে, বুধবার রাতে বর্তমান ড্রেজার পরিদপ্তরের শ্রমিক কর্মচারী লীগে (১৯৮৭) সাধারন সম্পাদক সিরাজুল হক, যুগ্ন সম্পাদক ইকবাল হোসেন মদ্যপান করে রাত প্রায় ১০ টার দিকে ড্রেজারের ভেতরের প্রকাশ্যে কিমিটির (১৯৮৮) নব গঠিত কমটির সভাপতি আনোয়ার হোসেন ও যুগ্ন সম্পাদক জাকির হোসেনকে মারধর করে সিরাজ গ্রæপ।  যা পরে ড্রেজারের নিরাপত্তা বাহিনী আনসারা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনে। যা অফিসটির সিসি ক্যামেরায় দেখা গেয়ে। 


এদিকে একটি সূত্রে জানিয়েছে, সিরাজ গ্রæপের যুগ্ন সম্পাদক রবিউল আলম নিজের আধিপত্ত ধরে রাখতে  শান্ত ড্রেজার অশান্ত করতে চাচ্ছে।এতে রবিউলের লাভ হচ্ছে, ড্রেজারের শ্রমিক কর্মচারী লীগের উভয় কমিটির সদস্য একটি কমিটি গঠন করা হলে সে কমিটিতে রবিউল বর্তমান বির্তকৃত সভাপতি সিরাজুল হককে বাদ দিয়ে রবিউল সভাপতি প্রার্থী হবে। 


চতুর রবিউল একজন লস্কর হয়ে জাহাজে থাকার কথা,এই সিজার ও ইকবালে পিছনে গুরে মিথ্য তথ্য দিয়ে ড্রেজার পরিদপ্তরে চাকুরি নিয়েছে। যা (দুদুক) তদন্ত করলেই প্রমান পাওয়া যাবে।এই রবিউল এতোই চতুর সিরাজ ও ইকবালের চখে ধুলো দিয়ে ১৫ থেকে ১৯ সাল পর্যন্ত ড্রেজারে চাকুরির দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যাক্তির কাছ থেকে লাখ লাখ টাকা হতিয়ে নিয়েছে। 


ড্রেজার বিভিন্ন বাসার মেরামত না করে টাকা উত্তলন করে নিয়েছে। যা কর্মকর্তারা এই অনিয়ম এর সাথে জড়িত। শুধু বাসা মেরামত নয়, শ্রমিকলীরে (১৯৮৭) গঠন কালে এই রবিউল তার চিহ্নত লোকদের কমিটিতে স্থান দিয়েছে। যাতে সিরাজ ও ইকবালের বিরোদ্ধে অনাস্থা দেওয়া ও রবিউলের পাল্লা বারি হয়। 


এ বিষয়ে থানায় অভিযোগ কারী সুলেমান জানান,মারামরি হয়েছে। হুমকি দেয়েছে। তদের ভয়ে আমরা দমে যাবনা। একটি প্রশ্ন করা হলে তিনি বলেন, আত্মীয়তা হচ্ছে বাড়িতে, রাজনীতিত্বে কোন আত্মীয়তা চলেনা। সিরাজ গ্রæপর ড্রেজারের লুটরাজ করেছে। এতে সহযোগীতা করেছে কারা তা আমরা জানি। অপর দিকে সিরাজুল হক বলেন,কমিটির হচ্ছে হবে। নির্বাচনের মাধ্যেমে। আর মারামরি কোন ঘটনা ঘটেনি। 


নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক শাহাদাত হোসেন জানান, শহরের কিল্লারপুল ড্রেজারে জাতীয় পানি উন্নয়ন শ্রমিক কর্মচারী লীগের দুই নেতাকে মারধরের ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে । আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন