Logo
Logo
×

নগরের বাইরে

সাংবাদিকদের পথ শিশু শিক্ষা কেন্দ্র’র উদ্বোধন ও বই বিতরণ

Icon

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩৭ পিএম

সাংবাদিকদের পথ শিশু শিক্ষা কেন্দ্র’র উদ্বোধন ও বই বিতরণ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সাংবাদিকদের উদ্যোগে পথ শিশু শিক্ষা কেন্দ্র শুভ উদ্বোধন ও বই বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে সিদ্ধিরগঞ্জের উত্তর আজিবপুর রেল লাইনে সুবিধা বঞ্চিত পথ শিশুদের মাঝে,শিক্ষা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে শিশুদের মাঝে বই বিতরণ করা হয়।

 

সিদ্ধিরগঞ্জে কর্মরত সাংবাদিকরা বিভিন্ন সময় সামাজিক উন্নয়ন মূলক কাজ করে থাকে। এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে সিদ্ধিরগঞ্জের আজিবপুরে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য পথ শিশু শিক্ষা কেন্দ্রের উদ্বোধন করা হয়। দৈনিক স্বাধীন বাংলাদেশ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মো. সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মো.কামরুল ফারুক উপস্থিত ছিলেন। 

 

বিশেষ অতিথি হিসেবে,ওয়ার্কিং জার্নালিষ্ট কো-অপারেটিভ এসোসিয়েশনের সদস্য সচিব ও ভোরের ডাক পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি মোশতাক আহমেদ শাওন,স্বাধীন বাংলাদেশ পত্রিকার প্রকাশক কামাল প্রধান,সাংবাদিক নজরুল ইসলাম, আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি আব্দুস সামাদ বেপারী, ৪নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি কবির হোসেন,বিএনপি নেতা ও সমাজ সেবক সালাউদ্দিন আহমেদ,সুগন্ধা হাসপাতালের পরিচালক কবির হোসেন। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন, ওয়ার্কিং জার্নালিষ্ট কো-অপারেটিভ এসোসিয়েশনের আহ্বায়ক এড.মনির হোসেন। 

 

প্রধান অতিথির বক্তব্যে কামরুল ফারুক বলেন,সমাজে অনেকেই নিজের সুনাম অর্জনের জন্য অনেক উদ্যোগ গ্রহণ করে থাকে। কিন্তু ছিন্নমূল পথ শিশুদের উন্নয়নে কারো কিছু করার উদ্যোগ তেমন চোখে পড়ে না। আজ যে শিক্ষা কেন্দ্রটি চালু করা হলো,তা অবশ্যই একটি ভাল উদ্যোগ। অবশ্যই এখান থেকে কিছু শিশু শিক্ষা নিয়ে আগামী ভবিষ্যত উজ্জল করবে। আমি যতদিন সিদ্ধিরগঞ্জ থানায় রয়েছি,ততদিন এই শিক্ষা কেন্দ্রের শিশুদের পাশে থাকবো।

 

তিনি আরো বলেন,এই এলকায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের আনাগুনা রয়েছে বলে জানতে পেরেছি। তাই তাদের উদ্দেশ্যে বলতে চাই,আজ থেকে এ এলাকায় কেউ মাদকের সাথে সম্পৃক্ত থাকলে কঠোর ব্যবস্থা নেয়া হবে এবং প্রতিদিন থানা পুলিশ এই এলাকাটি নজরদারীর মধ্যে থাকবে। সবাই এই শিক্ষা কেন্দ্রটিকে সহযোগিতা করে শিশুদেরকে লেখাপড়া করতে উৎসাহিত করবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

 

এসময় আরো উপস্থিত ছিলেন,আমাদের অর্থনীতির নারায়ণগঞ্জ প্রতিনিধি মনজুর আহমেদ অনিক,দৈনিক নবচেতনার নারায়ণগঞ্জ প্রতিনিধি মো.আল আমিন,ডেইলি বাংলাদেশ পোষ্টের নারায়ণগঞ্জ প্রতিনিধি জাকির হোসেন,বাংলাদেশ প্রতিদিনের এমএ শাহীন,  দৈনিক জবাবদিহির নারায়ণগঞ্জ প্রতিনিধি গাজী সোহেল,দেশ রূপান্তর পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি সোহেল রহমান,স্বদেশ প্রতিদিন পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি খায়রুল হাসান,বিজনেস বাংলাদেশ পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি এসকে মাসুদ রানা,আওয়ার টাইমের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি অপু রহমান প্রমুখ। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন