Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে হাম রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন

Icon

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩৬ পিএম

আড়াইহাজারে হাম রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন
Swapno

আড়াইহাজার প্রতিনিধি : আড়াইহাজারে বুধবার হাম রুবেলা ক্যাম্পেইন মাঠ কর্মীদের ট্রেনিং কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: মোহাম্মদ ইমতিয়াজ, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডাক্তার সায়মা আফরোজ ইভা, ডাক্তার উত্তম কুমার দাশ গুপ্ত, ডাক্তার আশরাফুল আমীন ও ডাক্তার মনিরুজ্জামান প্রমুখ। 


এ সময় সিভিল সার্জন হাসপাতালের প্রতিটি ইউনিট পরিদর্শনসহ সমস্যা এবং সমাধানের দিক নির্দেশনা দেন। স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমান পরিবেশ দেখে তিনি মুগ্ধ হন। এ সময় হাম রুবেলা ক্যাম্পেইনে মাঠ কর্মীদের ট্রেনিং উদ্বোধন এবং সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়। তিনি মাঠ কর্মীদের চলমান আন্দোলন বিষয়ে মাঠ কর্মীদের সাথে আলোচনা করেন।


হাসপাতালের চিকিৎসকরা বলেন, ডাক্তার সায়মা আফরোজ ইভা যোগদানের পর পুরো পরিবেশ পরিবর্তন হয়েছে। সেবারমান আগের তুলনায় অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। বর্হিবিভাগে চিকিৎসা নিতে আসা বেস্ট সেটিং কক্ষের কার্যক্রম চালু হয়েছে। আগের তুলনায় সেবা গ্রহিতার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। রোগীরা সঠিক সময়ে চিকিৎসা পাচ্ছেন। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন