Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ের সেরা আট শিক্ষককে পুরস্কার প্রদান 

Icon

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩২ পিএম

সোনারগাঁয়ের সেরা আট শিক্ষককে পুরস্কার প্রদান 
Swapno

সোনারগাঁ প্রতিনিধি : সোনারগাঁ উপজেলা রিসোর্স সেন্টারের উদ্যোগে প্রাথমিক বিজ্ঞান ও বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়ের উপর ছয় দিনের প্রশিক্ষণ শেষে ৫ ফেব্রুয়ারি বুধবার উপজেলার সেরা আট শিক্ষককে পুরস্কার প্রদান করা হয়েছে। বৈদ্যেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা শিক্ষা কমিটির সদস্য আবু নাইম ইকবাল শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের শুধু জিপিএ ৫ এর স্বপ্ন না দেখিয়ে ভালো মানুষ হওয়ার স্বপ্ন দেখাতে হবে। নিজের সন্তান মনে করে তাদেরকে নৈতিক শিক্ষা প্রদান করতে হবে। যাতে প্রত্যেকেই সমাজের আলোকিত মানুষ হওয়ার স্বপ্ন নিয়ে লেখাপড়া করে।  


উপজেলা ইউআরসি ইন্সট্রাকটর হোসনে আরা বেগমের সভাপতিত্বে ও শহিদুল ইসলাম ফুয়াদের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন- উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিটির সভাপতি শফিকুল ইসলাম, ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি আর বিলকিস এবং বৈদ্যেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী মল্লিক মঞ্জুর হোসেন হিরু। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন