Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে বাণিজ্যিক গ্যাস সংযোগ নেয়াকে কেন্দ্র করে বিক্ষোভ

Icon

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩০ পিএম

সিদ্ধিরগঞ্জে বাণিজ্যিক গ্যাস সংযোগ নেয়াকে কেন্দ্র করে বিক্ষোভ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জে আবাসিক গ্যাস লাইন থেকে ফ্যাক্টরীতে বাণিজ্যিক সংযোগ নেওয়াকে কেন্দ্র করে ক্ষুব্দ এলাকাবাসী বিক্ষোভ প্রদর্শণ করেছেন। এসময় ক্ষুব্দ এলাকাবাসী ওই ফ্যাক্টরীর গ্যাস পাইপ কেটে নিয়েছে। এ নিয়ে স্থানীয় এলাকাবাসী এবং ফ্যাক্টরী কর্তৃপক্ষের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

 

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক ও নাসিক ৪নং ওয়ার্ড কাউন্সিলর ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে। বুধবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ডের আউলাবন রেল  লাইন এলাকায় এ ঘটনাটি ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের আউলবন এলাকাস্থ মুনলাক্স নীট গার্মেন্টস কর্তৃপক্ষ সিটি কর্পোরেশন থেকে রোড কাটিংয়ের অনুমতি এনে অন্য এলাকায় ব্যবহৃত একটি গ্যাস সংযোগ পুন: সংযোগের উদ্যোগ গ্রহণ করে। এতে স্থানীয় লোকজন তাদের বাসা-বাড়ীতে গ্যাসের সমস্যা হবে সে আশঙ্কায় ক্ষিপ্ত হয়ে উঠে। 

 

গত মঙ্গলবার ওই গার্মেন্টস কর্তৃপক্ষ সংযোগের কাজ করতে গেলে স্থানীয় লোকজন বাঁধা প্রদান করে। সন্ধ্যায় স্থানীয় কাউন্সিলর এসে সংশ্লিষ্ট লোকজনের সাথে কথা বলে জনগনের সমস্যাটি সমাধান করে কাজ করার কথা বলে।

 

কিন্তু বুধবার সিটি কর্পোরেশনের রাস্তা কেটে বিকালে গ্যাস সংযোগ দিতে গেলে উভয় গ্রুপের মধ্যে বাধানুবাদ শুরু হয়। একপর্যায়ে স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ প্রদর্শণ করে এবং গার্মেন্টস কর্তৃপক্ষের গ্যাস পাইপ কেটে নিয়ে যায়।

 

স্থানীয় লোকজন জানায়, আমরা নিজেদের আর্থিক খরচে এই দুই ইঞ্চি গ্যাস সংযোগটি এনেছি। প্রায় দুই হাজার পরিবার এই গ্যাস ব্যবহার করে। বর্তমানে এমনিতেই গ্যাসের সমস্যা, তার উপরে আবার গার্মেন্টসে এই সংযোগ প্রদান করা হলে আমরা রান্না করে খেতেই পারবো না।

 

তাই আমরা এই সংযোগ থেকে সংযোগ দিব না। যদি তিতাস কর্তৃপক্ষ এসে আমাদেরকে যদি আশ^স্থ করতে পারে যে আমাদের কোন সমস্যা হবে না তাহলে আমাদের কোন আপত্তি থাকবে না।

 

এসময় সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক এ রাস্তা দিয়ে যাওয়ার পথে স্থানীয় লোকজন তার কাছে অভিযোগ করলে তিনি বিক্ষুব্দ জনগনকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেন এবং তিতাস কর্তৃপক্ষের সাথে কথা বলবে বলে জানায়।

 

এ ব্যাপারে মুনলাক্স নীট গার্মেন্টস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা জানায়, আমরা বৈধ গ্যাস সংযোগটি স্থাপন করার জন্য তিতাস কর্তৃপক্ষ থেকে অনুমতি এবং সিটি কর্পোরেশন থেকে রুট কাটিং এনে কাজ করছি। স্থানীয় লোকজন আমাদের কাজে বাধাগ্রস্ত করছে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন