Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে ২ কসাইকে ২০ হাজার টাকা জরিমানা

Icon

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪৩ পিএম

বন্দরে ২ কসাইকে ২০ হাজার টাকা জরিমানা
Swapno

বন্দর প্রতিনিধি : নিয়ম বহির্ভূত ভাবে গরু জবাইসহ সংশ্লিষ্ট দপ্তরে ছাড়পত্র না থাকার অপরাধে ২ মাংস বিক্রেতার কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে বন্দরে ভ্রাম্যমান আদালত।

বুধবার (৫ ফেব্রুয়ারী) সকালে বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম বন্দর উপজেলার ফরাজিকান্দা ও বন্দর রেললাইন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।

জানা গেছে, বন্দরে ভ্রাম্যমান আদালত সকালে বন্দর উপজেলার ফরাজিকান্দা রিপন কসাই দোকানে অভিযান চালায়। অভিযান কালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট শুক্লা সরকার নিয়ম বহিভূত গরু জবাই ও সংশ্লিষ্ট দপ্তরের ছাড়পত্র না থাকার অপরাধে রিপন কসাইকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে। পরে ভ্রাম্যমান আদালত বন্দর রেললাইন বাজারে একই অপরাধে মোক্তার কসাই এর কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন