Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে জাতীয় পার্টির নেতাসহ ২ জনের বিরুদ্ধে মামলা

Icon

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৩৯ পিএম

বন্দরে জাতীয় পার্টির নেতাসহ ২ জনের বিরুদ্ধে মামলা
Swapno

বন্দর প্রতিনিধি : অবৈধ গ্যাস সংযোগ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ধামগড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের ছেলে ও জাতীয় পার্টির নেতা কামাল হোসেনসহ ২ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

 

গত ৪ ফেব্রুয়ারী মঙ্গলবার রাতে প্রকৌশলী জাফর আলম ব্যবস্থাপক  (জেবিঅ-সোনারগাঁ) বাদী হয়ে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৬(২)২০ ধারা- ১০.২০১০ সালের বাংলাদেশ গ্যাস আইন তৎসহ ৩৭৯/৪২৭/৩৪ পেনাল কোড-১৮৬০।


মামলার এজাহার সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার জাঙ্গাল এলাকার ধামগড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আয়নাল হক মিয়ার ছেলে কামাল হোসেন ও একই এলাকার আলী হামজাসহ অজ্ঞাত ৪/৫ জন বিভিন্ন সময়ে বন্দর উপজেলার জাঙ্গাল, আইলপাড়া, আমুর বটতলা, আমুর কান্দাপাড়া ও কড়ইয়াবাড়ী এলাকায় অবৈধ ভাবে গ্যাস সংযোগ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। 


গত ২১ জানুয়ারী বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে নারায়ণগঞ্জ পুলিশের সহযোগিতায় তিতাস গ্যাস টিএন্ডডি কোং লিমিটেড এর সোনারগাঁ আঞ্চলিক অফিসের প্রকৌশলী মিজবাহ উর রহমানের উপস্থিতিতে উল্লেখিত স্থানে মোবাইল র্কোট এর মাধ্যমে প্রায় ১০ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।   

 

এ ব্যাপারে অভিযুক্ত ধামগড় ইউনিয়ন জাতয়ি পার্টির সভাপতি মোঃ কামাল হোসেন জানান, রাজনীতি প্রতিহিংসার কারনে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমি ষড়যন্ত্রের শিকার।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন