বন্দর প্রতিনিধি : জেলা গোয়েন্দা পুলিশ ডিবি অভিযান চালিয়ে ২৫পিছ ইয়াবা ট্যাবলেটসহ রোমান (৩২ কে গ্রেপ্তার করেছে। গত ৪ ফেব্রুয়ারী মঙ্গলবার রাতে বন্দর থানার মদনপুরস্থ নাজিম উদ্দিন কলেজের পাঁকা রাস্তার সামনে থেকে তাকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে ডিবি পুলিশের উপ-পরিদর্শক আব্দুল হক সিকদার বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী রোমান বন্দর উপজেলার দেওয়ানবাগস্থ কলাবাড়ী এলাকার জাকারিয়া মিয়ার ছেলে। ধৃতকে মাদক মামলায় বুধবার দুপুরে আদালতে প্রেরণ করেছে সংশ্লিষ্ট পুলিশ।


