Logo
Logo
×

নগরের বাইরে

দ্বিতীয় স্ত্রী সাথে অভিমান করে আটোচালকের আত্মহত্যা 

Icon

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৩৭ পিএম

দ্বিতীয় স্ত্রী সাথে অভিমান করে আটোচালকের আত্মহত্যা 
Swapno

বন্দর প্রতিনিধি : দ্বিতীয় স্ত্রী সাথে অভিমান করে রকি (২৫) নামে এক অটোচালক আত্নহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৫ ফেব্রুয়ারী) বেলা ১২টায় বন্দর থানার নূরবাগস্থ তার নিজ ঘরে আত্মহত্যা করে। 

সংবাদ পেয়ে বন্দর ফাঁড়ী ইনর্চাজ উন্সপেক্টর মোস্তাফিজুর রহমানসহ সঙ্গীয় র্ফোস দ্রুত ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে র্মগে প্রেরণ করেছে। এ ব্যাপারে আত্মহত্যাকারি অটো-চালকের পিতা মোঃ কালু মিয়া বাদী হয়ে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেন। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১ মাস পূর্বে পারিবারিক কলহের জের ধরে আটো-চালক রকি দ্বিতীয় স্ত্রী সাথে বিবাহ বিচ্ছেদ ঘটে। এর পর থেকে অটো-চালক নেশা সেবন করে হতাশাগ্রস্থ হয়ে পরে। এর ধারাবাহিকতায় বুধবার দুপুরে অভিমান করে নিজ ঘরের আড়াঁর সাথে নতুন গামছা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

এ ব্যাপারে বন্দর ফাঁড়ী ইনর্চাজ মোস্তাফিজুর রহমান জানান, লাশ উদ্ধার করে র্মগে প্ররণ করেছি। এ ঘটনায় অটো-চালকের পিতা বাদী হয়ে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন