Logo
Logo
×

নগরের বাইরে

কাঁচপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কমিটি গঠন  

Icon

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২০, ০৯:২৩ পিএম

কাঁচপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কমিটি গঠন  
Swapno

সোনারগাঁ প্রতিনিধি : সোনারগাঁ উপজেলায় কাঁচপুর ইউনিয়ন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার রাতে সোনারগাঁ রয়েল রিসোর্টে আলোচনা সভার মাধ্যমে মো. হানিফ হককে আহ্বায়ক ও মো. রোকনকে সাধারন সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন করেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ লিয়াকত হোসেন খোকা। এসময় কমিটির সদস্যরা এমপি খোকাকে ফুলেল শুভেচ্ছা জানায়। 

 

এদিকে এমপি লিয়াকত হোসেন খোকার উন্নয়নমূখী ও সেবামূলক রাজনীতিতে অনুপ্রানিত হয়ে বুধবার রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের সাবেক মেম্বার মনির হোসেনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেছেন। সোনারগাঁ রয়েল রিসোর্টে এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

এসময় পিরোজপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক সিরাজুল ইসলাম ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারন সম্পাদক জাবেদ রায়হান, জাতীয় পার্টি নেতা আলমগীর মেম্বার, জাহাঙ্গীর মেম্বারসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন