সংবাদ বিজ্ঞপ্তি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সোনারগাঁ পৌর শাখার ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, কমিটিতে শাহজাহান মেম্বারকে আহবায়ক, মোতালেব মিয়াকে সদস্য সচিব এবং যথাক্রমে সফিকুল ইসলাম নয়ন, শাহীন আহাম্মদ, নজরুল ইসলাম বাচ্চু, ফারুক আহাম্মদ তপন (কাউন্সিলর), আলমগীর হোসেন, হাজী আবু ছাইদ, ফরিদ হোসেন, এডভোকেট সাদ্দাম হোসেন, মাসুম মোল্লা, আব্দুর রহিম, নাসির উদ্দীন (সাবেক কাউন্সিলর), শামসুল ইসলামকে যুগ্ন আহবায়ক করে এই কমিটি করা হয়।


