Logo
Logo
×

নগরের বাইরে

জেলা কারাগারে মহিলা কারারক্ষী ব্যারাক’র উদ্বোধন

Icon

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪৭ পিএম

জেলা কারাগারে মহিলা কারারক্ষী ব্যারাক’র উদ্বোধন
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ জেলা কারাগারে মহিলা কারারক্ষীদের জন্য নির্মিত  বুড়িগঙ্গা ব্যারাক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) সকাল ১০টায় বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম মস্তোফা কামাল পাশা এ উদ্বোধন করেন। 

 

এসময় উপস্থিত ছিলেন, ডিআইজি প্রিজন টিপু সুলতান, জেলা প্রশাসক জসিম উদ্দিন, গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, জেল সুপার সুভাষ কুমার ঘোষ, জেলার শাহ্ রফিকুল ইসলাম, কারা হাসপাতালের ডা. দ্বিপংকর ভট্টাচার্য প্রমুখ।

 

অনুষ্ঠান শুরুতে কারা বন্দীদের নিয়ে জাতীয় সংগীত পরিবেশন করেন বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম মস্তোফা কামাল পাশা। এরপর মহিলা কারারক্ষীদের বুড়িগঙ্গা ব্যারাক উদ্বোধন করা হয়।

 

উদ্বোধন শেষে জেলা কারাগার ঘুরে কারা গার্মেন্টসসহ মহিলাদের বুটিকের কাজ পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করে কারা মহাপরিদর্শক।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন