Logo
Logo
×

নগরের বাইরে

সাবেক কমিশনার মহিউদ্দিন প্রধান’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ

Icon

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৪৬ পিএম

সাবেক কমিশনার মহিউদ্দিন প্রধান’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ
Swapno

স্টাফ রিপোর্টার : প্রয়াত সাবেক কমিশনার মহিউদ্দিন প্রধানের ১৫তম মৃত্যুবার্ষিক উপলক্ষে পরিবারের উদ্যেগে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে নগরীর নন্দীপাড়া এলাকায় পরিবারের উদ্যেগে এলাকাবাসীর মাঝে রান্নাকরা খাবার বিতরন করা হয় এবং বাদ আছর বাইতুল মাহফুজ জামে মসজিদে  মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। 

 

প্রয়াত মহিউদ্দিন প্রধান এর বড় ভাই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর মো: শফিউদ্দিন প্রধান এর উদ্যেগে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

 

সে সময় কাউন্সিলর মো: শফিউদ্দিন প্রধান বলেন, আমার ছোট ভাই ছিল আপনাদের জনপ্রিয় কমিশনার, আপনাদের সুখে-দুখে সব সময় এগিয়ে আসতেন।আজ আমার ভাই নাই, আমার ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন,আল্লাহ্ যেন আমার ভাইকে জান্নাতবাসী করেন এবং আমার পরিবারের জন্যও দোয়া করবেন।আমরা যেন সব সময় আপনাদের পাশে থেকে সেবা করে যেতে পারি।সে সময় মিলাদ পরিচালনা করেন, হাফেজ মাও.মুফতি সিফাত উল্লাহ্।


এ সময় আরোও উপস্থিত ছিলেন,সালাউদ্দিন প্রধান, মো. সোহেল প্রধান, বাবু প্রধান,দর্পন প্রধান, অর্পণ প্রধান, অঞ্জন প্রধান, মেরাজ প্রধান, বোন জামাই ডা. মিজান আলী, রবিউল জমজম, আবুল বাসার বাসেদ,হাজী মো. বাদল, মো. খাজা রহমান, কাজী আওলাদ হোসেন, মো. শুক্কুর আলী, মো. মিলন, এস এম সিরাজুল ইসলাম, মামুন প্রধান, ওবায়েদুল রহমান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন