Logo
Logo
×

নগরের বাইরে

ছাত্রলীগ নেতা সুস্মিতের বিরুদ্ধে বন্দর থানায় মামলা

Icon

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৪৩ পিএম

ছাত্রলীগ নেতা সুস্মিতের বিরুদ্ধে বন্দর থানায় মামলা
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরে পূর্বশত্রুতার জের ধরে মহানগর ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক সুস্মিত ও বাস কন্ট্রাকটার আবুল মিয়ার সাথে হাতা হাতিতে এক দাঁত কর্তনের ঘটনায় বন্দর থানায় মামলা। সোমবার (৩ ফেব্রুয়ারী) সকাল ১০টায় বন্দর থানার বাড়ইপাড়া এলাকায় এ হাতাহাতির ঘটনাটি ঘটে।  

 

আহত বাস কন্ট্রাকটার আবুল মিয়া বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নস্থ ১নং মাধবপাশা এলাকার মৃত আব্দুল মজিদ মিয়ার ছেলে। এ ব্যাপারে আহত আবুল মিয়া প্রাথমিক চিকিৎসা গ্রহন করে ঘটনার ওই দিন দুপুরে ছাত্রলীগের নেতাসহ ৩ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরে অভিযোগের তদন্তকরে থানা মামলা রুজু করেন।

 

আহত বাস কন্ট্রাকটার আবুল মিয়া জানান, সোমবার সকাল ১০টায় প্রয়োজনীয় কাজে আমি আমার বন্ধুর বাড়ি বাড়ইপাড়া এলাকায় আসি। ওই সময়  তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়ইপাড়া এলাকার আবু মিয়ার ছেলে মহানগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সুস্মিত ও একই এলাকার জাকির মিয়ার ছেলে পিয়াস এবং একই এলাকার হায়াতুর রহমানের ছেলে সানোয়ারসহ অজ্ঞাত নামা ৪/৫ জন আমাকে পিটিয়ে নিলাফুলা জখমসহ ১টি দাঁত ফেলে দেয়।

 

এব্যাপারে মহানগর ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক সুস্মিত জানান, একটি মহল ছাত্রলীগের সুনাম নষ্ট করতে উঠে পড়ে লেগেছে। বাধণ বাস কন্ট্রাক্টর আবুল হোসেনের সাথে আমার কোন পূর্ব বিরোধ ছিল না। মুলত: বাড়ইপাড়া এলাকায় কিছুদিন পূর্বে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি হয়। একজন অসহায় ছেলেকে একটি পক্ষ বেধরক পিটিয়ে রক্তাক্ত করে।

 

ঘটনার পরে আমি জানতে পেরে মৌখিকভাবে এর প্রতিবাদ করি ও বিচার দাবী জানাই। এর জের ধরে ঘটনার সাথে আমার সম্পৃক্ততা না পেয়েও আমাকে জড়িয়ে থানায় অভিযোগ করে। আমার বাড়ির সামনে আমার বিরোদ্ধে অভিযোগকারীদের পক্ষ নিয়ে ওই বাস কন্ট্রাক্টর অকথ্য ভাষায় গালমন্দ কওে এবং বাড়ি গড় বাংচুর করে।

 

গতকাল সকালে ওই বাস কন্ট্রাক্টর আবুল হোসেন বাড়ইপারা লাইক আহমেদ সিদ্দিকি বাবুর উদ্দেশ্যে এসে ফের পূর্বের ঘটনার সুত্র ধরে আমাকে দেখে বলতে থাকে সুস্মিত কে ওকে দেখার খুব সাধ ছিল। তখন আমি তাকে বলি আপনি আমাকে কেন দেখতে চান তখন আমাকে কয়েকটা ধাক্কা মারে। আমাকে সেফ করতে আমিও তাকে ধাক্কা মারলে সে পড়ে যায় এবং তার দাত পড়ে যায়। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন