Logo
Logo
×

নগরের বাইরে

মেয়র আতিকুল ও তাপসকে এমএ রশিদের শুভেচ্ছা ও অভিনন্দন 

Icon

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১২:১১ পিএম

মেয়র আতিকুল ও তাপসকে এমএ রশিদের শুভেচ্ছা ও অভিনন্দন 
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : ঢাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এম এ রশিদ।


বিজয়ী দুই মেয়রকে দেয়া এক অভিনন্দন বার্তায় এমএ রশিদ বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ আজ হাঁটছে। পদ্মা সেতু, কর্ণফুলী ট্যানেল, মেট্রোরেলসহ বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে এবং রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের কারণে দেশের জনসাধারণ নৌকার উপর আস্থা রাখছেন। 


তার অংশ হিসেবে উত্তর ও দক্ষিণে নৌকার মনোনীত মেয়র প্রার্থী বিজয়ী হয়েছেন। উভয় মেয়র শেখ হাসিনার নেতৃত্বের হাতকে শক্তিশালী করতে কাজ করে যাবেন এবং উভয়ের কঠোর শ্রম ও মেধার মাধ্যমে একটি ডিজিটাল ও বাসযোগ্য ঢাকা সিটি আমরা দেখতে পাবো বলে আমাদের প্রত্যাশা। নৌকায় ভোট দেয়ায় আমি ঢাকাবাসীকে বন্দর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি। 


শনিবার (১ ফেব্রুয়ারি) ইভিএমের (ইলেকট্রনিক ভোটিং মেশিন) মাধ্যমে ভোট গ্রহণের পর ফল ঘোষণা করা হয়। উত্তরে নৌকা প্রতীকে আতিকুল ইসলাম পেয়েছেন ৪ লাখ ৪৭ হাজার ২১১ ভোট ও  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী তাবিথ আউয়াল পেয়েছেন পেয়েছেন ২ লাখ ৬৪ হাজার ১৬১ ভোট। দক্ষিণে নৌকা প্রতীকে ফজলে নূর তাপস পেয়েছেন ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেন পেয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন