Logo
Logo
×

নগরের বাইরে

শামসুজ্জোহার সমাধিতে নবনির্বাচিত আইনজীবী সমিতির নেতৃবৃন্দ

Icon

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২০, ১১:০৪ পিএম

শামসুজ্জোহার সমাধিতে নবনির্বাচিত আইনজীবী সমিতির নেতৃবৃন্দ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা বঙ্গবন্ধুর কনিষ্ঠ সহচর প্রয়াত ভাষা সৈনিক একেএম শামসুজ্জোহার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন । সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে  মাসদাইর পৌর কেন্দ্রীয় কবরস্থানে মরহুমের সমাধিতে নবনির্বাচিত কমিটির সভাপতি এড. মুহাম্মদ মোহসীন মিয়া ও সাধারণ সম্পাদক এড. মাহবুবুর রহমানের নেতৃত্বে এই শ্রদ্ধা জ্ঞাপন করেন নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ।


এ সময়ে আরোও উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সিনিয়র সহ-সভাপতি এড. বিদ্যুৎ কুমার সাহা, সহ-সভাপতি এড. তাইজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এড. বরুণ চন্দ্র দে,  কোষাধ্যক্ষ এড. মনিরুজ্জামান কাজল, আপ্যায়ন সম্পাদক এড. আবুল বাসার রুবেল,  লাইব্রেরিয়ান সম্পাদক এড. মাহমুদুল হক মমিন, ক্রীড়া সম্পাদক এড. মোহাম্মদ রাশেদ ভূঁইয়া, সাহিত্য সম্পাদক এড. ফাহমিদা আক্তার সিমি, সমাজসেবা সম্পাদক এড. হাছিব উল হাছান রনি, আইন ও মানবাধিকার সম্পাদক এড. নুসরাত জাহান তানিয়া, সদস্য এড. মো. আসাদুল্লাহ সাগর, এড. আজিম ভূঁইয়া, এড. দেলোয়ার হোসেন, এড. কামরুল হাসান, এড. কামরুন নেছা সুবর্না ।


এর আগে গত ( ২ ফেব্রুয়ারি ) রোববার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২০-২১ সালের দায়িত্ব গ্রহণ করেন সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমানের নেতৃত্বে ১৭ জন আইনজীবীদের নির্বাচিত পরিষদ।


পরে দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান মোহসীন-মাহবুব পরিষদ। এর আগে বর্তমান সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েলের নেতৃত্বে বিগত পরিষদের নেতারা নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।


প্রসঙ্গত গত (২৯ জানুয়ারি) নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনিত সভাপতি প্রার্থী অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া ও সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট মাহবুবুর রহমানের নেতৃত্বে ১৭ জনের পূর্ণ প্যানেল বিজয়ী হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন