Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে পলাতক আসামী সোহরাব গ্রেফতার

Icon

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫৯ পিএম

সিদ্ধিরগঞ্জে পলাতক আসামী সোহরাব গ্রেফতার
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জে অর্থ প্রতারনা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সোহরাব হোসেন (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২ ফেব্রুয়ারী) রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

তার বিরুদ্ধে একাধিক ব্যক্তির কাছ থেকে রড ও সিমেন্ট এবং জমি বাবদ অর্থ হাতিয়ে নিয়ে প্রতারনারও অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃত সোহরাব হোসেন সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকার মৃত কমর উদ্দিনের ছেলে।


সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আল আমিন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানায়, গত রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সোহারবকে কান্দাপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছিল। সোমবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।


তিনি আরো জানায়, তাকে গ্রেফতারের পর সিদ্ধিরগঞ্জ থানায় কয়েকজন ভুক্তভোগী এসে থানায় অভিযোগ করেছে যে সে তাদের কাছ থেকে সে বিপুল পরিমান অর্থ প্রতারনার মাধ্যমে হাতিয়ে নিয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন