Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে হাজী ইয়াছিন মিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া

Icon

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫৫ পিএম

সিদ্ধিরগঞ্জে হাজী ইয়াছিন মিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী ইয়াছিন মিয়ার ৫৬তম শুভ জন্মদিন উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারী) রাত ৮টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি বড়বাড়ী এলাকাস্থ হাজী ইয়াছিন মিয়ার নিজ বাস ভবনে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। 


এসময় হাজী ইয়াছিন মিয়ার সুস্বাস্থ্য ও তাঁর পিতা-মাতার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের সুস্বাস্থ্য কামনাসহ সকল মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। এর আগে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।


এসময় উপস্থিত ছিলেন, হাজী ইয়াছিন মিয়ার বড় ভাই এস এম খবির উদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সহ-সভাপতি মতিউর রহমান বেপারী, যুগ্ন সম্পাদক বাবু কালীপদ মল্লিক, সাংগঠনিক সম্পাদক মিয়াজ উদ্দিন, আজিম উদ্দিন, প্রচার সম্পাদক তাজিম বাবু, সদস্য বাদল মেম্বার, মহানগর আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক আতাউর রহমান, সদস্য বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান, রমজান আলী, সুমলপাড়া ইউপি আওয়ামীলীগের সভাপতি হোসেন আহমেদ সর্দার, নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগের সি: সহ-সভাপতি আব্দুল হেকিম, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম, আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি আব্দুস সামাদ বেপারী, সহ-সভাপতি হারুন, থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আমিনুল হক রাজু, থানা কৃষকলীগের সাধারন সম্পাদক ইয়াছিন মিয়া, ২নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন, ১,২,৩নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মাকসুদা মোজাফ্ফর, ৪,৫,৬নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, বাংলাদেশ ট্রাক কভার্ডভ্যান মালিক সমিতি সাইলো শাখার সভাপতি আনিসুর রহমান, বীর মুক্তিযোদ্ধার সন্তান এড. শহিদ হোসেন, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ নেতা এনায়েত ও কুতুবপুর ইউপি সদস্য আমির হোসেন সাগর সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্ধ, সামাজিক, ব্যবসায়িক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানটি আয়োজ করেন, হগুমায়ুন কবির, আবুল, ফজলু, হাকিম, জসিম, হযরত, রহমত, মামুন, আজিজ, মনির ও কামরুল।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন